মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বাসচাপায় রিকশা-ভ্যান চালক নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ১৯৯ Time View

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় সাবিক মিয়া (২০) নামে এক রিকশা-ভ্যান চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুরের জামেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব পলাশবাড়ী পৌরসভার শিবরামপুর এলাকার আনারুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানান, সকালে ঠুটিয়াপাকুর বাজারে ব্রয়লার মুরগি পৌঁছে দিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন সাকিব।

পথিমধ্যে ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রিকশা-ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে গাইবান্ধার পুলিশ সুপার

গাইবান্ধায় বাসচাপায় রিকশা-ভ্যান চালক নিহত

Update Time : ১২:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫