বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০০ Time View

রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৫টায় আমাদের কাছে সংবাদ আসে, শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। পরে ৫টা ৮ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে আরো ছয়টি ইউনিট পৌঁছায়। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কারখানার সব কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অসুস্থ বিএনপি নেতা সফিকুর রহমানের স্ত্রীকে দেখতে হাসপাতালে নুর আলম সিদ্দিক পিটনের খোঁজ খবর।

রাজধানীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

Update Time : ০৫:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫