প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৪:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ২:৩৯ পি.এম
সিরাজগঞ্জে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক
কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা ও ছেলে কে আটক করেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার চরিয়া কান্দি পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন চরিয়া কান্দি পাড়া গ্রামের জোদু ফকিরের ছেলে জোমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)। এ ঘটনায় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ধর্ষণের শিকার ওই নারী দীর্ঘ ৫ বছর যাবৎ তাদের গৃহপরিচারিকার কাজ করে আসছিল।
বাবা ও ছেলের ধর্ষণে মেয়েটি ২ মাসের গর্ভবতী হয়েছে মর্মে ভিকটিমের মা রোজিনা খাতুন বাদি হয়ে পৃথক দুটি ধর্ষণ মামলা করেছেন।পরে ওই বাবা-ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 Gaibandha Express. All rights reserved.