সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়ির কঞ্চিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পক্ষে নির্বাচনী মিছিল

‎গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ নাহিদুজ্জামান নিশাদের পক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে এক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কঞ্চিপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে আগত নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন ওয়াহিদুজ্জামান বিশ্বাস তোহা, নজরুল ইসলাম নান্টু, নূরে আলম মণ্ডল লিংকন ও আসিফ সাজ্জাদ ছোটন।

‎হাঁস প্রতীকের সমর্থনে আয়োজিত মিছিলটি কঞ্চিপাড়া ইউনিয়ন একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মদনেপাড়া ও বালাসীঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একাডেমি স্কুল মাঠে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং নির্বাচনী স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

‎মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্য নিয়েই স্বতন্ত্র প্রার্থী আলহাজ নাহিদুজ্জামান নিশাদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা আরও বলেন, তাঁর সততা, সামাজিক গ্রহণযোগ্যতা ও উন্নয়নমুখী চিন্তাধারার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর পাশে দাঁড়াচ্ছেন।

‎সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

ফুলছড়ির কঞ্চিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পক্ষে নির্বাচনী মিছিল

ফুলছড়ির কঞ্চিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পক্ষে নির্বাচনী মিছিল

Update Time : ০৪:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬