রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সন্ত্রাসীদের কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত।

গাইবান্ধায় সন্ত্রাসীদের কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে সন্ত্রাসীদের কুড়ালের আঘাতে জেলা জর্জ কোর্টের এক মুহুরী নির্মমভাবে নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সাহারবাজার এলাকায় সুজনের ওপর হামলা চালানো হয়।নিহত সুজন মহুরী (৩৮) বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের শ্রী নিরঞ্জন কুমারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮ টার দিকে সুজন কুমার নিজ বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে দুইজন অপরিচিত ব্যক্তি গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ইটভাটার পাশে নিয়ে যান।সেখানে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ জানান,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে। বর্তমানে আমাদের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধা সদর-২ আসনে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

গাইবান্ধায় সন্ত্রাসীদের কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত।

Update Time : ১২:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬