
জাতীয় কবি ও শহীদ শরীফ ওসমানের মাজার জিয়ারত করলেন গাইবান্ধার দুই সংসদ সদস্য।
নিজস্ব প্রতিবেদক |
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেছেন গাইবান্ধা জেলার দুই সংসদ সদস্য, তারা হলেন গাইবান্ধা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল করিম এবং গাইবান্ধা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল ওয়ারেছ।
শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত
সন্ধ্যায় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তাঁরা শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দুই সংসদ সদস্য মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
গাইবান্ধা প্রতিনিধি 

















