গাইবান্ধা শহরের ঐতিহ্যবাহী পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে সেকেন্দার সভাপতি, রিজু সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মই প্রতীক নিয়ে ২৬৬ ভোট পেয়ে ১৪৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মোঃ সেকেন্দার আলী।
সহ-সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম রেজা। সাধারণ সম্পাদক পদে হ্যারিকেন প্রতীক নিয়ে সর্বোচ্চ ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ আরিফ মিয়া রিজু। সহ-সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন মাহফুজ আলম।
সাংগঠনিক সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম। অর্থ সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ এমদাদুল হক দিছু। আইন, সালিশ ও বিচার সম্পাদক পদে টিয়া পাখি প্রতীক নিয়ে ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সাইদার রহমান।
এছাড়া দপ্তর সম্পাদক পদে কোদাল প্রতীক নিয়ে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ আমিনুল ইসলাম। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মাইক প্রতীক নিয়ে ৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ ইসমাইল হোসেন দুখু। ধর্ম, পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পদে হাস প্রতীক নিয়ে ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ফয়সাল হোসেন ফিরোজ।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ রমজান সওদাগর।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন— মিনার প্রতীক নিয়ে ৪২১ ভোট পেয়ে মতিন ফকির, দোয়াত-কলম প্রতীক নিয়ে ৪০৭ ভোট পেয়ে মোঃ রবিউল ইসলাম রনি, ঢেঁকি প্রতীক নিয়ে ৩৬৩ ভোট পেয়ে মোহাম্মদ মিজানুর রহমান, বালতি প্রতীক নিয়ে ৩১৫ ভোট পেয়ে মোঃ ফুল মিয়া, তালা প্রতীক নিয়ে ২৭৮ ভোট পেয়ে মোঃ আরজু মিয়া এবং চাকা প্রতীক নিয়ে ২৫৭ ভোট পেয়ে শ্রী অর্জুন চন্দ্র দাস।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীদের সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাস দেখা যায়। এ সময় বাজারজুড়ে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং একটি জবাবদিহিমূলক ও সেবামূলক কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।