বর্ণিল আয়োজন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো গাইবান্ধা জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬
গাইবান্ধা প্রতিনিধি: ‘তীক্ষ্ণ যুক্তির স্ফুরণে, জ্বলে ওঠো সৃজনে’—এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো গাইবান্ধায় আয়োজিত দুই দিনব্যাপী জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬ শেষ হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বর্ণিল আয়োজন ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়। দুই দিনব্যাপী এ উৎসবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত তিন শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। সমাপনী দিনে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত বিতর্ক ও মনোজ্ঞ কুইজ প্রতিযোগিতা
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, জেলার ১ হাজার ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে সম্পৃক্ত করে এ উৎসবের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মেধা, মনন, যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।
মেধা ও সৃজনশীলতার বিকাশে এমন আয়োজন গাইবান্ধার শিক্ষার্থীদের আগামী দিনে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।