গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ঢাকা থেকে উদ্ধার; দুই যুবক গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
একই ঘটনায় অভিযুক্ত দুই যুবক মাহমুদুল ও আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহমুদুল এবং একই গ্রামের রশিদুল ইসলামের ছেলে আবু সাঈদ।
পুলিশ সূত্রে জানা যায়,এ ঘটনায় থানায় দায়ের করা এজাহারের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ।
পরে ঢাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
এ সময় ঘটনার সঙ্গে অভিযুক্ত মাহমুদুলকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন জানান,থানায় এজাহার দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত মাহমুদুলকে গ্রেফতার করা হয়েছে।