সাদুল্লাপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক
গাইবান্ধার সাদুল্লাপুরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর নেওয়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের সাগরের দিঘি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের জীবনযাপন ও সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। পরে প্রকল্প এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত, সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল হক এবং ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজার রহমান (মাফু)।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের নির্দেশনা দেন।