সাদুল্লাপুরের ধাপেরহাটে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার করেছে এসআরবি-১৩।
শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটা সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল।
পরে এসআরবি-১৩-এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে। উদ্ধার করা ককটেল ও পেট্রলবোমা সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরিমূলে জমা দেওয়া হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে নাশকতা ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।