মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবেসে দুই তরুণীকে একসঙ্গে বিয়ে, এলাকায় উত্তেজনা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ২৬০ Time View

দুই তরুণীকে ভালোবাসতেন এক যুবক। দুই তরুণী একমত হয়ে যুবককে বিয়ে করেছেন। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানা রাজ্যের কোমরম ভীম আসিফবাদ জেলার বাসিন্দা সূর্যদেব ভালোবাসতেন লাল দেবী ও জালকারি দেবী নামে দুই তরুণীকে। বিষয়টি এলাকার বয়োজ্যেষ্ঠরা ভালোভাবে নেননি। লাল দেবী ও জালকারি দেবী সূর্যদেবকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।  স্থানীয়রা প্রথমে না মানলেও পরে বিষয়টি মেনে নেন। তারপর জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন সূর্যদেব।

বিয়ের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেমিকার হাত ধরে সাত পাকে বাঁধা পড়ছেন সূর্যদেব। পেছনে বাজছে বিয়ের বাদ্য। দুই প্রেমিকার ছবিসহ নিমন্ত্রণ পত্রও ছাপিয়েছিলেন তিনি।

হিন্দুধর্মে বহুবিবাহ নিষিদ্ধ হলেও ভারতে এটিই প্রথম ঘটনা নয়। এর আগে ২০২১ সালে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় একই মণ্ডপে দুই নারীকে বিয়ে করেন এক যুবক। তিন পরিবারের সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালে ঝাড়খণ্ডে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন এক যুবক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

ভালোবেসে দুই তরুণীকে একসঙ্গে বিয়ে, এলাকায় উত্তেজনা

Update Time : ০৫:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫