
আজ ৫ মে সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, আর্থিক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে গত ২ মে বিকেলে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম এলাকা থেকে গ্রাম্য চিকিৎসক মোঃ তারিকুল ইসলাম(৩০) কে একা পেয়ে জোর পুর্বক অপহরণ করে।
পরে এ বিষয়ে সাদুল্যাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে র্যাব -১৩ ও বগুড়া ক্যাম্পের র্যাব -১২ যৌথ অভিযান চালিয়ে বগুড়া সদরের নিশিন্দারা এলাকা থেকে আজ সোমবার বিকেলে অপহরনকৃত ভুক্তভোগী মোঃ তরিকুল ইসলাম কে উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় উদ্ধার তরিকুল ইসলাম কে সাদুল্যাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 















