বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় চোর চক্রের ৩ সদস্য আটক করেছে পুলিশ

Oplus_16908288

  1. গাইবান্ধায় চোর চক্রের ৩ সদস্য আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলার জিরো পয়েন্ট গোলচত্তরে এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের কাছ থেকে একটি প্রাইভেট কার  যার নম্বর-ঢাকা মেট্রো-গ ৩২-০৩৩৭, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি বাটন ফোন ও নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।আটককৃতরা হলেন-মতিউর রহমান (৩৫), পিতা: ইয়াসিন আলী, গ্রাম: কালাই ঘনপাড়া, জেলা: বগুড়া।ফারুক (৩৫), পিতা: মজিদ, গ্রাম: খইদা, থানা:নান্দাইল, জেলা: ময়মনসিংহ।রাজু মিয়া (২৮), পিতা: মতিউর রহমান, গ্রাম: বিলাতিপুর, থানা: হোসেনপুর, জেলা: শেরপুর।

সদর থানার এসআই রুবেল সরকার জানান, গত আগষ্ট মাসে সদর উপজেলার পুলবন্দি এলাকার পিয়াদা পাড়ার অটোচালক রাজুর অটো ভাড়া নিয়ে শহরের রেলগেট থেকে কৌশলে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এসময়ের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় আটককৃত প্রাইভেট কারটিতে চড়ে চোর চক্রের এক সদস্য দ্রুত পালিয়ে যায়। আজ দুপুরে ভুক্তভোগী অটো চালক রাজু  প্রাইভেট কারটিরি নাম্বার দেখে সনাক্ত করে গোল চত্বর এলাকায় আটক করে। এসময় উত্তেজিত জনতার হট্রোগোল সৃষ্টি হলে সদর থানার টহল টিম। আটককৃত চোর চক্রের ৩ সদস্যকে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও আশপাশের এলাকায় অটো ও প্রাইভেট কার চুরি করে আসছিল।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর তালুকদার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধায় ঈদ যাত্রা নিরাপদ করতে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

গাইবান্ধায় চোর চক্রের ৩ সদস্য আটক করেছে পুলিশ

Update Time : ১১:১৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫