
নলডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশু হুমায়রার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় হুমায়রা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত হুমায়রা নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রভাষক হামিদুল ইসলামের দ্বিতীয় কন্যা।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর।
এদিকে পাঁচ বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদ 














