শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

Para garantir satisfação, os melhores novos casinos online oferecem apoio ao cliente em português nativo.

Para os apostadores, os melhores casinos devem oferecer um histórico de transações transparente.

সুন্দরগঞ্জে মা ও ছেলে হত্যা: র‍্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. আনন্দ বাবু বাদল (২৪)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) পঞ্চগড় জেলার বোদা থানাধীন ময়দানদীঘি ইউনিয়নের ময়দানদীঘি গ্রামের জনৈক আনোয়ার আলীর বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাঃ রেজাউল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দুলাল গ্রামের আব্দুর রাজ্জাকের বসতবাড়ি থেকে তাঁর প্রথম স্ত্রী আছমা আক্তার (৩৫) ও পাঁচ বছর বয়সী ছেলে আয়ানকে (০৫) জবাই করে হত্যা করা হয়। ঘটনার পরদিন ১৮ নভেম্বর রাতে নিহত আছমা আক্তারের পিতা আতায়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৭) দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রায় ১৬-১৭ বছর আগে আব্দুর রাজ্জাক বামনডাঙ্গা রেল স্টেশনে কর্মরত অবস্থায় প্রধান অভিযুক্ত মোছাঃ শাহীনা বেগমের (২৬) সাথে পরিচয়ের সূত্র ধরে পরকীয়ায় জড়িয়ে বিয়ে করেন। পরবর্তীতে আব্দুর রাজ্জাক তাঁর প্রথম স্ত্রী শাহীনাকে নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠক হয় এবং সালিশের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্জাক বামনডাঙ্গা থেকে তিন সন্তানসহ বামনডাঙ্গা ভাড়া বাসায় বসবাস করতে পাঠিয়ে দেন। পরবর্তী সময়ে আব্দুর রাজ্জাক তাঁর প্রথম স্ত্রী আছমাকে নিয়ে কাপাসিয়া ইউনিয়নের দুলাল গ্রামে বসবাস শুরু করলে বিষয়টি নিয়ে বিরোধ দেখা দেয়।
এরই জেরে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ভুক্তভোগী আছমা আক্তার ও তাঁর শিশু সন্তানকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়। লোমহর্ষক এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব-১৩ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা ও সিপিসি-২, নীলফামারীর যৌথ আভিযানিক দল ১৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটের দিকে পঞ্চগড়ের বোদা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিএনপি নেতা সুমনের উদ্যোগে বাদিয়াখালী বাজারে রাস্তা নির্মাণ জটিলতার অবসান, ফের শুরু কাজ।

সুন্দরগঞ্জে মা ও ছেলে হত্যা: র‍্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬