গত বছর নির্বাচনী প্রচারণার সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ক্ষমতায় আসলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ দ্রুত বন্ধ হবে। এ ছাড়া বিভিন্ন সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ হতো না। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার এক মাসের মধ্যেই জল্পনা চাউর হয়েছে যে শিগগিরই ইউক্রেন যুদ্ধ কি তাহলে শেষ হচ্ছে?
শনিবার (৮ ফেব্রুয়ারি) নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনার জন্য টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, সাধারণ জনগণের লাশ দেখা বন্ধ করতে চান পুতিন।
তবে ঠিক কতবার তারা একে অপরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন- সে বিষয়ে কোনও মন্তব্য করেননি ট্রাম্প। এনিয়ে ক্রেমলিন এবং হোয়াইট হাউজের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি।

Leave a Reply