বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের এয়ার সিয়াল

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ২৭৫ Time View

ফ্লাই জিন্নাহর পর ঢাকা-করাচি রুটে এয়ার সিয়ালকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (১৯ মে) পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার সিয়াল’-কে এ অনুমোদন দেওয়া হয়। তার আগে গত ৩ ফেব্রুয়ারি ঢাকা-করাচি রুটে বিমান চলাচলের অনুমতি পায় ফ্লাই জিন্নাহ।

বেবিচক সূত্রে জানায়, তাদের ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী তারা জিএসএ নিয়োগ করে ফ্লাইটের স্লটের জন্য আবেদন করবে। শুধু পাকিস্তান নয়, এয়ার সিয়ালের মাধ্যমে বাংলাদেশের যাত্রীরা পাকিস্তানে ট্রানজিট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে।

পাকিস্তানের সর্বশেষ রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস’ (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট পরিচালনা করত। তবে যাত্রীসংখ্যা কমে যাওয়া এবং আর্থিক ক্ষতির অজুহাতে সে বছরই পিআইএ রুটটি বন্ধ করে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

Publishing permission check c1270d1d0f72-0550

এবার বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের এয়ার সিয়াল

Update Time : ১২:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫