গাইবান্ধায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

  • গাইবান্ধায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

গাইবান্ধায় ডায়াবেটিক রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ‘ডায়াবেটিক জেনারেল হাসপাতাল–ফেজ এক’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেকেন্দার আজম আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, সাংবাদিক  জোবায়ের আলী, বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক লায়েক আহমেদ খান, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, প্রকৌশলী জয়নুল আবেদীন, ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন এবং সাইদুর রহমান বাবু।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, চিকিৎসক, কর্মচারীসহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।

স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন যে হাসপাতালটি চালু হলে ডায়াবেটিকসহ নানা জটিল রোগের সেবায় গাইবান্ধায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *