বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত ১

Oplus_16908288

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত ১।

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দিনে ফুলছড়ি উপজেলার চর ফজলুপুর এলাকায় বজ্রপাতে আরও একজন আহত হয়েছেন।

বুধবার পৌনে ৬টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্দুরা গ্রামের বাসিন্দা শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)। সোহাগ ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন।আহত হয়েছেন সাইদার রহমানের স্ত্রী রহিমা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা তুলে আনতে মা কল্পনা রাণী তার ছেলে সোহাগকে সঙ্গে নিয়ে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে মা-ছেলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তাদের মৃত্যু হয়।

ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের আঘাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত ১

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত ১

Update Time : ০৭:২৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬