
গাইবান্ধায় ভুয়া নথিতে যৌতুক মামলা, বাদীর ৭ দিনের কারাদণ্ড
ভুয়া নথি তৈরি করে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়েরের অভিযোগে মামলার বাদীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বাদীপক্ষের আইনজীবীকেও সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান এ দণ্ডাদেশ দেন।
নিজস্ব প্রতিবেদক 









