
গাইবান্ধায় প্যারাগন গ্রুপের
পরিবেশক মেসার্স আয়ান পোল্ট্রি ফার্মের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মোল্লাবাজারে মেসার্স আয়ান পোল্ট্রি ফার্মের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ফার্মটির প্রোপাইটর আহসান ইমামা তুহিনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারাগন গ্রুপের সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার মোঃ আব্দুল আজিজ,গাইবান্ধা টেরিটরি
মোঃ রেজওয়ানুল হক (এসপিও)
গাইবান্ধা টেরিটরি।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, বিভিন্ন পোল্ট্রি ফার্মের মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেসার্স আয়ান পোল্ট্রি ফার্মে প্যারাগন গ্রুপের উন্নতমানের পোল্ট্রি, ফিশ ও ক্যাটল ফিড এবং বিভিন্ন জাতের বাচ্চা সুলভ মূল্যে পাওয়া যাবে।
মানসম্মত পণ্য ও সুলভ মূল্যে সেবা প্রদানের মাধ্যমে স্থানীয় খামারিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির প্রোপাইটর আহসান ইমামা তুহিন।
গাইবান্ধা প্রতিনিধি 












