Category: আন্তর্জাতিক

  • আজ সকাল ১০টা ৩৮ মিনিটে দেশে ভূমিকম্প অনুভূত ঢাকার বিভিন্ন ভবনে ফাটল, মানুষ রাস্তায় বেরিয়ে আসে

    আজ সকাল ১০টা ৩৮ মিনিটে দেশে ভূমিকম্প অনুভূত ঢাকার বিভিন্ন ভবনে ফাটল, মানুষ রাস্তায় বেরিয়ে আসে

    আজ সকাল ১০টা ৩৮ মিনিটে দেশে ভূমিকম্প অনুভূত ঢাকার বিভিন্ন ভবনে ফাটল, মানুষ রাস্তায় বেরিয়ে আসে
    আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিটে দেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঢাকার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা গেছে বলে জানা গেছে।
    হঠাৎ ভূকম্পনের ফলে আতঙ্কিত লোকজন দ্রুত ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। অনেক এলাকায় মানুষ খোলা জায়গায় অবস্থান নেয়।
    আল্লাহ্ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন

  • মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী সফল মাছচাষি

    মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী সফল মাছচাষি

    মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী সফল মাছচাষি

    খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের বাসিন্দা মুসলিমা খাতুন (৩৫) একসময় সংসারের অভাব-অনটনে জর্জরিত ছিলেন। পরিবার চালাতে তাঁকে অন্যের বাড়িতে কাজ করতে হতো। স্বামী ছিলেন প্রান্তিক জেলে এবং সনাতনী পদ্ধতির ক্ষুদ্র মাছচাষি। স্বামীর অনিয়মিত আয় আর সংসারের চাহিদা মেটানো ছিল অত্যন্ত কঠিন। স্বামী বাড়িতে না থাকলে ঘের দেখাশোনার দায়িত্বও পড়ত মুসলিমার ওপর, কিন্তু প্রযুক্তিগত জ্ঞান না থাকায় মাছের উৎপাদন খুবই কম হতো।

    পরিবর্তন আসে যখন তিনি সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত এবং পিকেএসএফ, ইফাদ ও ড্যানিডার সহযোগিতায় পরিচালিত আরএমটিপি প্রকল্পের ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ উপ-প্রকল্পে অন্তর্ভুক্ত হন। প্রকল্পের আওতায় তিনি আধা-নিবিড় মাছচাষ, ঘের ব্যবস্থাপনা, সঠিক খাদ্য প্রয়োগ, পানি-মাটি পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

    প্রশিক্ষণ শেষ করে মুসলিমা খাতুন তাঁর ৬৬ শতকের ঘেরে রুই, কাতলা, গলদা ও বাগদা চিংড়ি চাষ শুরু করেন। প্রকল্পের মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্রের সহায়তায় তিনি ঘেরে এ্যারেটর স্থাপন, ব্লু নেট ব্যবহার, নিয়মিত চুন প্রয়োগ এবং পানি-মাটির পরীক্ষার সুবিধা নেন। এতে ঘেরে রোগবালাই কমে যায় এবং উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়।

    মোট খরচ: প্রায় ১,১৭,০০০ টাকা মোট বিক্রি: প্রায় ৩,৮০,০০০ টাকা

    প্রচলিত পদ্ধতির তুলনায় তাঁর আয় ও লাভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    মুসলিমা খাতুন বলেন, “আধুনিক প্রযুক্তি, ব্লু নেট ও এ্যারেটর ব্যবহার করার ফলেই আমার ঘেরে উৎপাদন বেড়েছে। এখন আমি শুধু নিজের পরিবারই স্বাবলম্বী করতে পেরেছি তা নয়—আমার সাফল্য দেখে আশপাশের মাছচাষিরাও উদ্বুদ্ধ হচ্ছেন। সামনে আরও বড় পরিসরে ঘের বাড়ানোর পরিকল্পনা আছে।”

    স্বল্পশিক্ষিত এক গৃহিণী থেকে সফল নারী উদ্যোক্তা হয়ে ওঠা মুসলিমা এখন স্থানীয়ভাবে অনুকরণীয় দৃষ্টান্ত।

    সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী বলেন, “মুসলিমার গল্প প্রমাণ করে সুযোগ, দিকনির্দেশনা আর পরিশ্রম একসাথে কাজ করলে পরিবর্তন অনিবার্য। তিনি শূন্য থেকে শুরু করেছিলেন। আজ আধুনিক ঘের ব্যবস্থাপনা ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে তিনি দৃষ্টান্তমূলক সাফল্য দেখাচ্ছেন।”

    মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “মুসলিমা খাতুনের সাফল্য আমাদের ইউনিয়নের জন্য গর্বের বিষয়। যিনি একসময় সংসারের টানাপোড়েন সামলাতে হিমশিম খেতেন, আজ আধুনিক প্রযুক্তিতে ঘেরে উৎপাদন বাড়াচ্ছেন—এটা উপকূলীয় এলাকার বাস্তব পরিবর্তনের সাক্ষ্য।”

    গৃহিণী থেকে সফল মাছচাষি হয়ে ওঠার মুসলিমার এই যাত্রা প্রমাণ করে দক্ষতা, প্রশিক্ষণ এবং অবিচল পরিশ্রম—এই তিনটি একসাথে থাকলে উন্নতির পথ কখনো বন্ধ হয় না।

  • ৭ মাসে ২৫ বিয়ে, গ্রেপ্তার সেই ‘লুটেরা বধূ

    ৭ মাসে ২৫ বিয়ে, গ্রেপ্তার সেই ‘লুটেরা বধূ

    ৭ মাসের মধ্যে ২৫ জনকে বিয়ে করে তাদের টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছেন এক নারী।তাই এই প্রতারণার কারণে নাম হয়ে গিয়েছিল ‘লুটেরা বধূ’। এবার বর সেজে তাকে বিয়ে করতে চান এক পুলিশ। প্রতারক সেই নারী নিজেই ফাঁদে পা দেন আর গ্রেপ্তার হন পুলিশের কাছে। ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এই ঘটনা।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম ‘অনুরাধা পাসওয়ান। গতকাল তাকে মধ্যপ্রদেশের ভোপাল থেকে গ্রেফতার করা হয়েছে।

    অভিযুক্ত অনুরাধা আইনিভাবে বিয়ে করতেন। বিয়ের পর কয়েক দিন স্বামীর সঙ্গে থাকতেন এবং রাতে সুযোগ পেয়ে নগদ অর্থ, গহনা ও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে অদৃশ্য হয়ে যেতেন।

    তিনি একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। এই চক্রটি স্থানীয় এজেন্টদের মাধ্যমে বিয়ের জন্য আগ্রহী পুরুষদের টার্গেট করত। অভিযুক্ত বধূর এজেন্টরা সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে নববধূদের ফটো দেখিয়ে ২ থেকে ৫ লাখ টাকা চাইতো।

    অনুরাধার বিরুদ্ধে প্রথম অভিযোগটি করেন সাওয়াই মাধোপুরের বাসিন্দা বিষ্ণু শর্মা। চলতি মাসের ৩ মে পুলিশের কাছে তিনি অভিযোগ করেন যে, তিনি সুনিতা ও পাপ্পু মীনা নামের দুই এজেন্টকে ২ লাখ টাকা দিয়েছিলেন বিয়ের ব্যবস্থা করতে। গত ২০ এপ্রিল কোর্ট ম্যারেজের পর অনুরাধা চলতি মাসের ২ মে বিষ্ণুর দেয়া গহনা ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।

    বিষ্ণু শর্মার অভিযোগের ভিত্তিতে ‘আন্ডারকভার অপারেশনে’ নামে পুলিশ। এক গোয়েন্দাকে ‘পাত্র’ সাজিয়ে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করানো হয়। যখন এজেন্টরা অনুরাধার ছবি পাঠায়, তখন ফোনের লোকেশন ফলো করে অনুরাধাকে ভোপাল থেকে গ্রেপ্তার করা হয়

  • পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের

    পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের

    শপথ নেওয়ার পর প্রথম কয়েক দিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে। খবর তাসের

    প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন শপথ নেওয়ার পরপরই পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করতে। তাদের ফোনালাপের একটি লক্ষ্য হবে, ইউক্রেনে সংঘাত থামাতে চেষ্টার জন্য ‘আগামী মাসগুলোতে একটি ব্যক্তিগত বৈঠক নিয়ে আলোচনা করা’।

    গত ৭ জানুয়ারি ট্রাম্প বলেন, ইউক্রেন ইস্যু সমাধানে ২৪ ঘণ্টার বেশি সময় লাগতে পারে। তিনি নির্বাচনী প্রচারণার সময়ও এমন কথা বলেছিলেন।

    এদিকে, পৃথক এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ নেওয়ার পর প্রথম ১০০ দিনের মধ্যে চীন সফরে যেতে চান ট্রাম্প। তাইওয়ান নিয়ে অচলাবস্থা এবং চীনা আমদানির ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির কারণে দুই দেশের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীনা নেতার সঙ্গে সম্পর্ক আরও গভীর করাই এই সফরের লক্ষ্য।এর আগে গত শুক্রবার ট্রাম্প ও শি টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা বাণিজ্য, তাইওয়ান ও চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সম্প্রতি টিকটক নিষিদ্ধের আইন কার্যকর করেছে বাইডেন প্রশাসন। তবে ফোনালাপের সময় ট্রাম্প চীন সফরের বিষয়টি উত্থাপন করেছেন কি না, তা স্পষ্ট নয়।

  • সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি-বন্যা, হাই রেড অ্যালার্ট জারি

    সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি-বন্যা, হাই রেড অ্যালার্ট জারি

    সৌদি আরবে নজিরবিহীন মুষলধারে বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এই বন্যা বেশ কয়েকটি শহরের রাস্তা এবং আশেপাশে ছড়িয়ে পড়েছে। কয়েকদিন ধরে নিম্নচাপ অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

    এ অবস্থায় মঙ্গলবার (৭ জানুয়ারি) ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মক্কা ও মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’ জারি করেছে। এছাড়া পূর্বাঞ্চলের শহরগুলোতে জারি হয়েছে ‘হাই রেড অ্যালার্ট’।

    47

    এসব অঞ্চল ছাড়াও দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে বাসিন্দাদের শুধু সতর্ক করা হয়েছে।

    সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত কার্যক্রম নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলোর জন্য সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে। সৌদির উদ্ধার কর্তৃপক্ষও প্রস্তুতি জোরদার করেছে।

    cats

    সৌদি কর্তৃপক্ষ যেসব এলাকায় উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে, সেখানে সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করতে বলেছে। দেশটির সিভিল ডিফেন্স সার্ভিস লোকজনকে উপত্যকা, নিচু এলাকা এবং বৃষ্টির পানি জমতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে কিছু ভবনে পানি উঠে গেছে। পানিতে ভেসে আছে গাড়ি।

  • ৬ সন্তান ও স্বামী ছেড়ে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী!

    ৬ সন্তান ও স্বামী ছেড়ে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী!

    ছয় সন্তান ও স্বামী ছেড়ে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৩৬ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের হারদই জেলার ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর স্বামী রাজু এই ঘটনায় ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে।

    অভিযোগে ৪৫ বছর বয়সী রাজু বলেছেন, স্ত্রী রাজেশ্বরী ও ছয় সন্তানকে নিয়ে হারদইয়ের হারপালপুর এলাকায় বসবাস করেন। ৪৫ বছর বয়সী নানহে পণ্ডিত এলাকায় মাঝেমধ্যে ভিক্ষা করতে আসতেন। নানহে ভিক্ষা করতে আসলে প্রায় রাজেশ্বরীর সঙ্গে গল্প করতেন এবং তারা ফোনেও কথা বলতো।

    অভিযোগে রাজু আরও বলেছেন, গত ৩ জানুয়ারি আনুমানিক দুপুর ২টায় রাজেশ্বরী আমাদের মেয়ে খুশবুকে বলে যে কাপড় ও সবজি কিনতে সে বাজার যাচ্ছে। এরপর রাজেশ্বরী না ফিরলে আমি সবখানে খোঁজ নিই কিন্তু তাকে পাইনি।

    রাজু বলেছেন, একটি মহিষ বিক্রি করার যে টাকা ছিল তা নিয়েও আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সন্দেহ করছি নানহে তাকে নিয়ে গেছে।

    পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নানহে পণ্ডিতকে খুঁজছে।

  • পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!

    পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!

    রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজ দলের মধ্যেই তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে। অবশেষে লিবারেল পার্টির প্রধান হিসেবে তিনি আগামীকাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ হয়েছে। তিনটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গ্লোব ও মেইল।

    সূত্রগুলো গ্লোব ও মেইলকে জানিয়েছে যে তারা নির্দিষ্ট করে জানে না যে ট্রুডো পদত্যাগের ঘোষণা কখন দিবেন। তবে ধারণা করা হচ্ছে, আগামী বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই তিনি পদত্যাগ করবেন।

    তবে এ নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছ থেকে জানতে জানতে চাওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

    এ ছাড়া লিবারেল পার্টির নতুন প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত  জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না পদত্যাগ করবেন- সেই সম্পর্কেও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

    লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন ট্রুডো। এরপর ২০১৫ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। টানা ৯ বছর ধরে তিনি এ পদে আছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতিসহ নানা চাপে পড়েছেন ট্রুডো।

    গত বছরের ডিসেম্বরে কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন। ট্রুডোর সঙ্গে বিরোধের জেরেই তিনি পদত্যাগ করেছেন। একসময় ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র ছিলেন ফ্রিল্যান্ড।  ফ্রিল্যান্ডের পদত্যাগের পর ট্রুডোর সংকট আরও বেড়ে যায়। শেষমেশ দলের প্রধান হিসেবে ট্রুডো পদত্যাগ করছেন বলে আভাস এলো।

  • ‘ইরানে হামলা চালালে এবার যুদ্ধ শুরু হবে’

    ‘ইরানে হামলা চালালে এবার যুদ্ধ শুরু হবে’

    ইসরায়েলকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানে ফের হামলা চালালে কী পরিণতি হতে পারে তা নিয়ে সতর্ক করেছেন আব্বাস। খবর ইরান ইন্টারন্যাশনালের।  চীনের সিসিটিভিতে আব্বাস বলেছেন, ইসরায়েলের সম্ভাব্য হামলার ব্যাপারে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। আব্বাস গত ডিসেম্বরে এই সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু গত শনিবার এটি প্রকাশিত হয়েছে।

    ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে। এমন পদক্ষেপ নিলে পুরো মাত্রার যুদ্ধ শুরু হবে।এদিকে গত ৩ জানুয়ারি ‘ওয়াশিংটন টাইমস’ ও মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এর প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হতে পারে, মুলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি।তবে এরইমধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি অ্যাক্সিওসের।

  • ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি

    ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি

    শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র।  ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।  এমনকি দেশটিতে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের কারণে কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ঝড়টি দেশটির মধ্য অঞ্চলে শুরু হয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব দিকে যাবে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে,  ঝড়ের কারণে কেন্টাকি এবং ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া মিসিসিপি এবং ফ্লোরিডার মতো রাজ্য— যেগুলোর বাসিন্দারা তীব্র ঠান্ডার সঙ্গে পরিচত নয়, তাদের এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    আবহাওয়াবিদরা বলছেন, মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ায় এমন বিরূপ পরিস্থিতি দেখা যাচ্ছে।  মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুময় এলাকা। যেটি আর্কটিক অঞ্চলে চলাচল করে।যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বলেছে, কিছু কিছু জায়গায় গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে। অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ ড্যান ডেপোডিন বলেছেন, ঝড়টির কারণে ২০১১ সালের পর যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে ঠান্ডা জানুয়ারি প্রত্যক্ষ করতে পারে।ভয়ঙ্কর এ ঝড়টির প্রভাবে সাধারণ মানুষের প্রতিদিনকার কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এছাড়া সড়কপথ বন্ধও হয়ে যেতে পারে। কানসাস এবং ইন্ডিয়ানাতে প্রায় ৮ ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। অপরদিকে মধ্যপশ্চিমাঞ্চলে তুষারঝড় হওয়ার সম্ভাবনা আছে।আবহাওয়াবিদ রায়ান মাও বলেছেন, “ঝড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।  বলা যায় বিপর্যয় ঘটবে। এটি এমন ঝড় যা আমরা গত কয়েক বছর দেখিনি।”

  • বিদায় বেলা ইরানে হামলার পরিকল্পনা বাইডেনের

    বিদায় বেলা ইরানে হামলার পরিকল্পনা বাইডেনের

    বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন। ‘ওয়াশিংটন টাইমস’ ও মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হতে পারে, মুলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

    এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহানদিস। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে ইরান।

    তেহরানে আয়েজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধীতা করেন পেজেশকিয়ান। এ ছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নিরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তিনি মার্কিনীদের পরাজিত করারও হুঁশিয়ারি দিয়েছেন।

    সমাবেশে উপস্থিত ছিলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-ইজেই এবংপার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফসহ শীর্ষ নেতারা।

    পেজেশকিয়ান বলেছেন, সোলাইমানির হত্যা প্রমাণ করে বিশ্বে মানবাধিকারের অন্যতম দাবিদার যুক্তরাষ্ট্র কতটা অমানবিক। ইরান সব সময় সত্যের পক্ষে থাকবে এবং আমরা এই পথে তাদের পরাজিত করবো।

    এদিকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারির মুখে এরই মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি।

    তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি অ্যাক্সিওসের।