Blog

  • গোবিন্দগঞ্জে চোরাই রডসহ নৈশপ্রহরী গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে চোরাই রডসহ নৈশপ্রহরী গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে চোরাই রডসহ নৈশপ্রহরী গ্রেপ্তার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন থেকে চোরাই রডসহ রুবেল সরকার (৪০) নামে এক নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে তালুককানুপুর ইউনিয়নের জামালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

    পুলিশ জানায়, সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকালে বেশ কয়েকবার রড চুরির ঘটনা ঘটে। শুক্রবার রাতে নৈশপ্রহরী রুবেল ও রাজমিস্ত্রী জহুরুল অটোভ্যানে করে প্রায় ৮৫ কেজি রড বাজারে নিয়ে যায়। স্থানীয়দের সন্দেহ হলে রড ফেলে পালানোর চেষ্টা করে তারা। এসময় রুবেলকে আটক করা হলেও জহুরুল পলাতক রয়েছে।

    ভ্যানচালক তাজুল ইসলাম জানান, যাত্রী পরিবহনের কথা বলে তাকে ভাড়া করা হয়েছিল, রডগুলো চোরাই বলে আগে জানা ছিল না।

    এ ঘটনায় জমিদাতা পরিবারের পক্ষ থেকে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

    গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে রডসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

  • গাইবান্ধায় কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় তিন সাংবাদিকের উপর হামলা

    গাইবান্ধায় কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় তিন সাংবাদিকের উপর হামলা

    গাইবান্ধায় কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় তিন সাংবাদিকের উপর হামলা


    গাইবান্ধা সদর উপজেলার ৮ নং বোয়ালী ইউনিয়নে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় একটি সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল রহমান (সাবু)-এর বিরুদ্ধে সিডিউল লঙ্ঘন করে কাজ করার দাবি তুলেছেন। কাবিটা ২০২৫ প্রকল্পের বরাদ্দ ​বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট বাজার সংলগ্ন কালির বাজার রোড (চিড়ার মিলের পাশে)।​ ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান একটি কাঁচা রাস্তার সিসি ঢালাই এর কাজ করছেন।

    ​স্থানীয়রা অভিযোগ করেছেন যে রাস্তা নির্মাণে সরকারের নির্ধারিত সিডিউল (নকশা) এবং মানদণ্ড উপেক্ষা করা হচ্ছে।
    এর প্রধান অনিয়মগুলো হলো:
    ​রাস্তার প্রস্থ হ্রাস সিডিউল অনুযায়ী রাস্তার প্রস্থ ৮ ফিট হওয়ার কথা থাকলেও, নির্মাণাধীন রাস্তায় মাত্র ৭ ফিট প্রস্থের ঢালাই দেওয়া হচ্ছে।
    সলিং ব্যবহার না করায় সিসি ঢালাই রাস্তা নির্মাণের পূর্বে বাধ্যতামূলক সলিং (ইটের স্তর) ব্যবহার করা হচ্ছে না। এর ফলে রাস্তাটি দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। রাস্তার দুই পাশে ব্যবহৃত গাইডওয়ালে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। সিসি ঢালাইয়ের জন্য নিম্নমানের ও অপরিষ্কার খোয়া ব্যবহারের প্রস্তুতি চলছে।

    ​স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বারবার চেয়ারম্যানকে সঠিক নিয়মে কাজ করার অনুরোধ করেছি। কিন্তু তিনি কোনো কর্ণপাত করছেন না। এত বড় একটা সরকারি প্রকল্পের রাস্তা যদি এমন নিম্নমানের হয়, তবে তা বেশিদিন টিকবে না। এলাকাবাসী অবিলম্বে গাইবান্ধা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (UNO) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) এর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কাজের মান যাচাই এবং সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হোক।

    ​এ বিষয়ে বোয়ালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খেয়াঘাট বাজারের পাশের একটি রাস্তার সিসি ঢালাই কাজ চলছে সরজমিনে সাংবাদিকরা দেখতে যায়। তাদের কাজটি সঠিক নিয়মে হচ্ছে না মনে হলে সিডিউল দেখতে চাওয়ায় তারা সাংবাদিকদের অকথক ভাষায় গালাগালি করে এবং সংবাদ সংগ্রহের বুম ছিনিয়ে নেয়। এক পর্যায়ে লাঠি সোঠা ও ঢালাই কাজে ব্যবহারকৃত বেলচা নিয়ে অতর্কিতভাবে হামলা করেন। এতে একজন সাংবাদিক গুরুতর আহত হলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাসায় নিয়ে যাওয়া হয়।

  • রংপুর বিভাগীয় কমিশনারের গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শন

    রংপুর বিভাগীয় কমিশনারের গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শন

     


    রংপুর বিভাগীয় কমিশনারের গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শন

    রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শনে আসলে নবাগত গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেদায়েতুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

  • গাইবান্ধায় দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত।

    গাইবান্ধায় দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত।

    গাইবান্ধায় দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত।

    দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর ২০২৫) গাইবান্ধা সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মোঃ রফিকুজ্জামান। প্রদর্শনীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব তরুণ কুমার দত্ত।

    প্রদর্শনীতে ছিল মোট ৩০টি স্টল। এসব স্টলে দেশীয় ও উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ঘোড়া, বড় জাতের হাঁস, মুরগি, কোয়েলসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শন করা হয়। পাশাপাশি আধুনিক পশুপালন, ডেইরি উন্নয়ন, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে নতুন প্রযুক্তির ব্যবহার সরাসরি দেখানো হয়, যা কৃষক ও উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।

    উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব তরুণ কুমার দত্ত বলেন,
    “আমাদের মূল লক্ষ্য হলো খামারিদের দেশীয় প্রজাতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয় সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া। তারা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করা যায়। আমরা চাই প্রতিটি খামারি আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াক।”

    দপ্তরের অন্যান্য কর্মকর্তারা জানান, বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকেরা প্রদর্শনীর মাধ্যমে শিখছেন কীভাবে দেশীয় গবাদিপশুকে উন্নত জাতের সঙ্গে সংকরায়ণ করা যায়। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খামারে সঠিকভাবে ওষুধ প্রয়োগ, খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধের পদ্ধতি সম্পর্কে প্রত্যক্ষ শিক্ষা পাচ্ছেন।

    জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুর রাজ্জাক বলেন,
    “দেশীয় প্রজাতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয় প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বাড়াতে ব্যাপক ভূমিকা রাখবে। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি দীর্ঘমেয়াদে খাতটির উন্নয়নও ত্বরান্বিত হবে।”

    অনুষ্ঠানটি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল, গাইবান্ধা সদর। পাশাপাশি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।

    দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীটি প্রমাণ করেছে যে দেশীয় জাত ও উন্নত প্রযুক্তির সমন্বিত প্রয়োগ কৃষক-খামারিদের জন্য কার্যকর জ্ঞান ও অভিজ্ঞতার দ্বার উন্মোচন করছে—যা ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার পথ তৈরি করবে।

  • মিথ্যা জিডির প্রতিবাদে গাইবান্ধায় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

    মিথ্যা জিডির প্রতিবাদে গাইবান্ধায় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

    মিথ্যা জিডির প্রতিবাদে গাইবান্ধায় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

    গাইবান্ধা সদর উপজেলার ডেভিড কোম্পানি পাড়ার বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (BAUST) শিক্ষার্থী শাহ্ রাহিম কবীর তুরাগ ও তার ছোট ভাই শাহ্ তাশদীদ কবীর তিতাসের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে বুধবার সকালে গাইবান্ধা সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করেন তুরাগ।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুরাগ জানান, গত ১ নভেম্বর গাইবান্ধা সদর থানায় জিডি নং–৩৮ এর মাধ্যমে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তোলা হয়। অথচ ঘটনার দিন তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাসে উপস্থিত ছিলেন এবং তার ছোট ভাই আহমদ উদ্দিন শাহ্ রংপুরে নানু ভাইয়ের বাসায় বেড়াতে ছিলেন। স্বাভাবিক অবস্থান থেকেও দূরে থাকার পর এই মিথ্যা জিডি দায়ের করে তাদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

    তুরাগ আরও অভিযোগ করেন, জিডির বাদী পক্ষ বিভিন্ন মাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি দিচ্ছে যে তারা নিজেদের ক্ষতি করে দুই ভাইকে মিথ্যা মামলায় ফাঁসাবে। এসব ঘটনায় তার ছোট ভাই মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তিনিও চরম মানসিক চাপের মধ্যে আছেন বলে জানান।

    সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক জিডির তীব্র নিন্দা জানান এবং গাইবান্ধা সদর থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। সেই সঙ্গে হয়রানিকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

    সংবাদ সম্মেলনে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    ধন্যবাদ।
    শাহ্ রাহিম কবীর তুরাগ
    সাং—ডেভিড কোম্পানি পাড়া

  • বাংলাদেশ নদী বাচাও আন্দোলন গাইবান্ধা জেলা শাখার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    বাংলাদেশ নদী বাচাও আন্দোলন গাইবান্ধা জেলা শাখার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    1. বাংলাদেশ নদী বাচাও আন্দোলন গাইবান্ধা জেলা শাখার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    বাংলাদেশ নদী বাচাও আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান এবং শহরের নিউ ব্রিজ রোড এলাকায় ঘাঘট নদীতে পুষ্পভর্তি চালন ভাসিয়ে দেওয়া।

    স্মারকলিপিটি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার নিকট হস্তান্তর করেন নদী বাচাও আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি আবেদুর রহমান স্বপন ও মোশারফ হোসেন বুলু। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) যাদব সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দ লাল দাস, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, মিজানুর রহমান মুন্না, হাবিবুল ইসলাম শাহিন মিয়া, মো. আল আমিন, রাশেদ ইমাম, ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    নদীর অস্তিত্ব রক্ষায় যৌথ উদ্যোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রতি সবাই গুরুত্বারোপ করেন।

  • গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজাসহ তিন যুবক আটক।

    গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজাসহ তিন যুবক আটক।

    গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজাসহ তিন যুবক আটক।

    গাইবান্ধা প্রতিনিধি
    গাইবান্ধার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকায় অভিযানে ৩ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে তুলার মিলের পাশ দিয়ে সাঘাটা গামী পাকা সড়কে অবস্থানকালে এ অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ জানায়, ত্রিমোহনী বাজারে মুশফিকা ফার্নিচারের পশ্চিম পাশে একটি সবুজ রঙের নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালানো হয়। এসময় সিএনজির পিছনের সিটে থাকা তিন যাত্রীর দেহ তল্লাশি করলে প্রত্যেকের পেটের সঙ্গে নীল পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি করে মোট ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন—
    ১) মোঃ আবুল হাসেম (২৪), সাং-মালগাড়া (খাকের চওড়া), ইউপি-গোড়ল, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট।
    ২) মোঃ মাহাবুব হোসেন ওরফে মাহাবুর (২৩), সাং-শিবরাম বাঁশবাড়ী, ইউপি-মোড়ল, থানা-কালিগঞ্জ, লালমনিরহাট।
    ৩) মোঃ মনির হোসেন (২১), সাং-শিবরাম বামনটারি, ইউপি-গোড়ল, থানা-কালিগঞ্জ, লালমনিরহাট।

    জব্দকৃত গাঁজার ওজন ৩ কেজি এবং স্থানীয় অবৈধ বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

     

  • গাইবান্ধা কারাগার হাজতী আওয়ামীলীগ নেতার মৃত্যু

    গাইবান্ধা কারাগার হাজতী আওয়ামীলীগ নেতার মৃত্যু

    গাইবান্ধা কারাগার হাজতী আওয়ামীলীগ নেতার মৃত্যু
    গাইবান্ধা জেলা কারাগারের হাজতী ও আওয়ামীলীগ নেতা তারিক রিফাত এর মৃত্যু হয়েছে।

    মৃত তারিক রিফাত জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ও রাজাহার ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছেলে।

    জানা যায়, গাইবান্ধা গোবিন্দগঞ্জ চৌকি আদালত থেকে হাজতী তারিক রিফাতকে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়। রোববার বিকেল ৪টায় তারিক রিফাতকে কারাগারে গ্র্রহন করা হলে তিনি সে সময় অসুস্থ্য বোধ করার কথা জানান। এসময় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। এবং সেখানে তিনি মারা যান।

  • গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার চেষ্টা; চক্রের সদস্য আটক।

    গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার চেষ্টা; চক্রের সদস্য আটক।

    গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার চেষ্টা; চক্রের সদস্য আটক।

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামের এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

    আটক রফিকুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

    ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর অবসরপ্রাপ্ত ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। ওই সময় ব্যাংকের ভেতরে ওত পেতে থাকা প্রতারক রফিকুল উত্তোলিত টাকায় জাল নোট আছে বলে দাবি করে পরীক্ষা করার নাম করে সুকৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।

    রবিবার সকালে রফিকুল আবারও একই ব্যাংকে প্রতারণার উদ্দেশ্যে ঘোরাফেরা করতে থাকলে সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাকে সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ফোর্সসহ গিয়ে ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করেন।

    সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বলেন, “সেদিনের ঘটনা নজরে রেখে আমরা নিরাপত্তা আরও জোরদার করেছি। গ্রাহকদের লেনদেনের সময় সতর্ক থাকা জরুরি।”

    গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “আটক রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

  • গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন।

    গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন।

     


    গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন

    গাইবান্ধায় উৎসবমুখর ও প্রাণবন্ত আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। তরুণদের মধ্যে বন্ধুত্ব, শৃঙ্খলা ও ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

    আয়োজকদের মতে, টুর্নামেন্টটি শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং তরুণ প্রজন্মের স্বপ্ন, পরিশ্রম ও ভবিষ্যৎ সম্ভাবনাকে নতুন করে উজ্জীবিত করেছে।

    সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা–২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সভাপতি মোঃ শহিদুজ্জামান শহিদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি জনাব মোঃ রুবমান ফেরদৌস।

    অতিথিরা তাদের বক্তব্যে তরুণ খেলোয়াড়দের প্রশংসা করেন এবং ক্রীড়া চর্চার মাধ্যমে মাদক, সহিংসতা ও সকল নেতিবাচক প্রবণতা থেকে দূরে থাকার আহ্বান জানান।

    আয়োজক কমিটি জানায়, অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ, শিক্ষক এবং স্থানীয় ক্রীড়ানুরাগীদের সর্বাত্মক সহযোগিতায় টুর্নামেন্টটি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

    বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়াচর্চা তরুণদের শিক্ষার পাশাপাশি সঠিক দিকনির্দেশনা ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।