Blog

  • গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    আজ বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুর থেকে গাইবান্ধা অভিমুখে আসার পথে মোটরসাইকেল আরোহী নাজিম মিয়া (৩০)—এর মোটরসাইকেলের সঙ্গে গাইবান্ধা-সাদুল্লাপুরগামী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
    স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিরকে মৃত ঘোষণা করেন। নিহত নাজির মিয়ার বাড়ি সাঘাটা উপজেলার পাকুরতলা গ্রামের কামালের পাড়ায়। তিনি কয়েক বছর ধরে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

    দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে সরে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

  • গাইবান্ধায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

    গাইবান্ধায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

    • গাইবান্ধায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

    গাইবান্ধায় ডায়াবেটিক রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ‘ডায়াবেটিক জেনারেল হাসপাতাল–ফেজ এক’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেকেন্দার আজম আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, সাংবাদিক  জোবায়ের আলী, বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক লায়েক আহমেদ খান, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, প্রকৌশলী জয়নুল আবেদীন, ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন এবং সাইদুর রহমান বাবু।

    পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, চিকিৎসক, কর্মচারীসহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।

    স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন যে হাসপাতালটি চালু হলে ডায়াবেটিকসহ নানা জটিল রোগের সেবায় গাইবান্ধায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

  • গাইবান্ধার ফুলছড়িতে ৮ জুয়াড়ি ইউপি সদস্যসহ আটক।

    গাইবান্ধার ফুলছড়িতে ৮ জুয়াড়ি ইউপি সদস্যসহ আটক।

    গাইবান্ধার ফুলছড়িতে ৮ জুয়াড়ি ইউপি সদস্যসহ আটক।

    গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ আট জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৩নং উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের মোঃ মহিদুল ইসলামের বসতবাড়ির টিনসেট ঘরে এই অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও জুয়া প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই জুয়ার আসরে হানা দেওয়া হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৯২ হাজার ১৭০ টাকা উদ্ধারসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন—
    ১) মোঃ আশরাফ আলী (৩৫), গ্রাম: গলনার চর
    ২) শ্রী দীজেন চন্দ্র বর্মন (৪৩), গ্রাম: পূর্ব ছালুয়া
    ৩) মোঃ বকুল মিয়া (৪৫), ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড, উড়িয়া ইউনিয়ন, গ্রাম: উড়িয়া
    ৪) নয়ন চন্দ্র বর্মন (৩৫), গ্রাম: পূর্ব ছালুয়া
    ৫) মোঃ নবাব আলী (৪৫), গ্রাম: মধ্য উড়িয়া
    ৬) মোনতোস বর্মন (৩৬), গ্রাম: পূর্ব ছালুয়া
    ৭) মোঃ সাইফুল ইসলাম সাজু (৪০), গ্রাম: গজারিয়া
    ৮) মোঃ সাজু মিয়া (৪৩), গ্রাম: রতনপুর, সর্বখালা ফুলছড়ি

    উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল—
    ৫ সেট তাস, হিসাবের খাতা, ৫টি গ্যাস লাইট, ৩ প্যাকেট স্টার সিগারেট, ৩ প্যাকেট নেভী সিগারেট, কমলা রঙের প্লাস্টিক ত্রিপল, একটি নীল কম্বল ও নগদ ৯২,১৭০ টাকা।

    এ ঘটনায় ঘর মালিক মোঃ মহিদুল ইসলাম (৪০) পলাতক রয়েছে। তিনি নিজের বসতবাড়ির টিনসেট ঘরটি জুয়ার আসর হিসেবে ভাড়া দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    গ্রেফতারদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা (নম্বর-৩, জিআর-১১৯/২৫) রুজু করা হয়েছে।

  • চাঁদাবাজি-দখলদারিত্বমুক্ত দেশ গড়তে হবে: কেন্দ্রীয় শিবির সভাপতি

    চাঁদাবাজি-দখলদারিত্বমুক্ত দেশ গড়তে হবে: কেন্দ্রীয় শিবির সভাপতি

    চাঁদাবাজি-দখলদারিত্বমুক্ত দেশ গড়তে হবে: কেন্দ্রীয় শিবির সভাপতি

    গাইবান্ধা প্রতিনিধি:
    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি ও দখলদারিত্ব দেখতে চান না জনগণ। যারা এসব অশুভ রাজনীতির সঙ্গে জড়িত, তাদের চিরতরে উৎখাত করতে হবে। যুব সমাজই পারে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে—এমন মন্তব্য করে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

    বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন—
    গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান এবং ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।

    সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার পাঁচ সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান

  • গাইবান্ধার নবাগত জেলা প্রশাসককে হেযবুত তওহীদের ফুলেল শুভেচ্ছা।

    গাইবান্ধার নবাগত জেলা প্রশাসককে হেযবুত তওহীদের ফুলেল শুভেচ্ছা।

    গাইবান্ধার নবাগত জেলা প্রশাসককে হেযবুত তওহীদের ফুলেল শুভেচ্ছা

    গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখা।
    বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ তাকে এই শুভেচ্ছা প্রদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন—
    জেলা সভাপতি জাহিদ হাসান (মুকুল),
    সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম,
    সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান ওপেল,
    গণমাধ্যম সম্পাদক মোহাম্মদ রিপন হাসান,
    সদর উপজেলা সভাপতি মোঃ সোহরাব হোসেন সিরল,
    এবং ফুলছড়ি উপজেলা সভাপতি মাহাবুর রহমান

    সংগঠনের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

  • গাইবান্ধায় এলোপাথাড়ি ছুরিকাঘাতে যুবক নিহত

    গাইবান্ধায় এলোপাথাড়ি ছুরিকাঘাতে যুবক নিহত

    1. গাইবান্ধায় এলোপাথাড়ি ছুরিকাঘাতে যুবক নিহত

    গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সৈকত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে গাইবান্ধা–সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

    খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে সদর থানা পুলিশ।

    নিহত সৈকত গাইবান্ধা শহরের মাস্টার পাড়ার বাসিন্দা আলি আহমেদের ছেলে। স্বজনরা জানান, স্থানীয় কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তার পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

    পুলিশ সূত্রে জানা যায়, নিহত সৈকত মাদক সেবন ও কারবারের অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। সম্প্রতি জেল থেকে বের হওয়ার পর কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়ে থাকতে পারে।

    গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল আলম জানান, “মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

  • গোবিন্দগঞ্জে মাথা থেতলানো চা দোকানীর ম’রদেহ উদ্ধার, আটক ২

    গোবিন্দগঞ্জে মাথা থেতলানো চা দোকানীর ম’রদেহ উদ্ধার, আটক ২

    গোবিন্দগঞ্জে মাথা থেতলানো চা দোকানীর ম’রদেহ উদ্ধার, আটক ২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে মাথা থেতলানো অবস্থায় মহিদুল ইসলাম সরদার (৪৮) নামের এক চা দোকানীর ম’রদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মহিদুল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নজির সরদারের ছেলে।

    এলাকাবাসী জানায়, চা দোকানের আড়ালে মহিদুল গাঁজার ব্যবসা করতেন বলে তাদের ধারণা। ধারণা করা হচ্ছে, গাঁজা ব্যবসার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে রাতের কোনো একসময় তাকে হ’ত্যা করে দুর্বৃত্তরা একটি ভিটাবাড়ির জমিতে ম’রদেহ ফেলে যায়।

    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে গাঁজা ব্যবসার বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।

  • গাইবান্ধায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    গাইবান্ধায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    গাইবান্ধায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গাইবান্ধা জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয়ের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রেসক্লাবের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় নবাগত পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি।”

    মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকতার স্বাধীনতা, মাঠপর্যায়ে পেশাগত চ্যালেঞ্জ এবং জেলার উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। পুলিশ সুপার তাদের মতামত মনোযোগ সহকারে শুনে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

    সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব শেখ মুত্তাজুল ইসলাম, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকবৃন্দ।

  • এক টাকার মাস্টার’ লুৎফর রহমান: অর্ধশতাব্দী ধরে মানবতার আলো জ্বালিয়ে চলা এক শিক্ষক

    এক টাকার মাস্টার’ লুৎফর রহমান: অর্ধশতাব্দী ধরে মানবতার আলো জ্বালিয়ে চলা এক শিক্ষক

    এক টাকার মাস্টার’ লুৎফর রহমান: অর্ধশতাব্দী ধরে মানবতার আলো জ্বালিয়ে চলা এক শিক্ষক

    গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের লুৎফর রহমান স্থানীয় মানুষের কাছে পরিচিত ‘এক টাকার মাস্টার’ নামে। প্রায় ৫০ বছর ধরে তিনি গ্রামের দরিদ্র শিশুদের মাত্র এক টাকার বিনিময়ে শিক্ষা দিয়ে আসছেন—যা দেশের গ্রামীণ শিক্ষাব্যবস্থায় এক অনন্য দৃষ্টান্ত।

    ১৯৭২ সালে এসএসসি পাস করেও দারিদ্র্যের কারণে উচ্চশিক্ষায় যেতে পারেননি লুৎফর রহমান। নিজের জীবনের সেই কষ্টই তাঁকে দরিদ্র শিশুদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।
    ১৯৮৪ সাল থেকে তিনি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষাদান শুরু করেন। পরে ১০–১২ জন করে দল বানিয়ে প্রতিদিন মাত্র চার আনা, অর্থাৎ বর্তমান এক টাকা, নিতেন।

    বছরের পর বছর তিনি গাইবান্ধার বাগুড়িয়া, মদনেরপাড়া, ঢুলিপাড়া, কঞ্জিপাড়া, পুলবন্দি, চন্দিয়া—এভাবে সাত–আটটি গ্রামের শিশুদের রাস্তার ধারে, গাছতলায়, বাঁধের ওপর বসে শিক্ষা দিয়ে আসছেন।

    শিক্ষার আলো ছড়ানোতেই তাঁর আনন্দ—লাভ নয়, মানুষের কল্যাণই তাঁর শিক্ষাদানের প্রেরণা।
    গ্রামের মানুষ বলেন, লুৎফর রহমান শুধু একজন শিক্ষক নন; তিনি মানবতার এক উজ্জ্বল উদাহরণ

  • গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার জসিম উদ্দীনের যোগদান বিদায়ী পুলিশ সুপার নিশতা এ্যঞ্জেলাকে সংবর্ধনা

    গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার জসিম উদ্দীনের যোগদান বিদায়ী পুলিশ সুপার নিশতা এ্যঞ্জেলাকে সংবর্ধনা

    গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার জসিম উদ্দীনের যোগদান
    বিদায়ী পুলিশ সুপার নিশতা এ্যঞ্জেলাকে সংবর্ধনা

     

    গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের যোগদান এবং বিদায়ী পুলিশ সুপার নিশতা এ্যঞ্জেলার সম্মানে বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়। বিদায়ী পুলিশ সুপার নিশতা এ্যঞ্জেলার পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন পুলিশ সদস্যরা। দায়িত্ব পালনকালে তার মানবিকতা, পেশাদারিত্ব ও সততার কথা উল্লেখ করে অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

    সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার নিশতা এ্যঞ্জেলা বলেন,
    “গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা ছিল আমার জন্য গৌরবের। সর্বোচ্চ সততা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছি। কোনো ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।”
    তিনি গাইবান্ধার মানুষের শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির কামনা করেন।

    অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    পরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের চৌকস দল নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনকে গার্ড অব অনার প্রদান করে। জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণও করা হয়। এরপর তিনি বিদায়ী পুলিশ সুপারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

    নবাগত পুলিশ সুপার কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত ও মতবিনিময় শেষে বলেন,
    “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা বজায় রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
    মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);
    বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল);
    শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল);
    এবিএম রশীদুল বারী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল);
    গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম;
    ডিবির ওসি ফেরদাউসসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

    অনুষ্ঠানে জেলা পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।