Blog

  • বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত

    বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত

    সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার দাবি তুলে ভারতের বিভিন্ন যায়গায় বিক্ষোভের ঘটনা ঘটছে। এরই অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটির একাধিক হাসপাতাল। তবে মুখে ভিন্ন কথা বললেও, আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত। সে জন্য অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত।বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতের একরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো। এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহও বন্ধ করে দিতে চায় বিজেপির নেতারা। ভোটব্যাংক বাড়াতে এসব যে নিছক রাজনৈতিক কৌশল, তা দ্রুত পরিষ্কার হচ্ছে।বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল। তৈরি হবে নতুন রেল স্টেশন। বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো। এমন ঘোষণাই দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।শুক্রবার সশস্ত্র সীমা বল বা এসএসবি-র রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য ৩০ কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল। পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যিই দরকার বলে আমি মনে করি।

  • তারকাদের মাদকাসক্তি নিয়ে শোবিজে তোলপাড়

    তারকাদের মাদকাসক্তি নিয়ে শোবিজে তোলপাড়

    শোবিজে তারকাদের মাদকাসক্তি নতুন কিছু নয়। এটি মিডিয়ায় ওপেন সিক্রেট। তবে তা যখন আইনের গ-িতে পড়ে, তখন তোলপাড় শুরু হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যখন মাদকাসক্তি এবং মাদক কারবারের সাথে জড়িত তারকাদের তলবের কথা বলেছে, তখনই শোবিজে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন তারকার নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছেন তানজিন তিশা, সাফা কবির, মনতাহা টয়া প্রমুখ। আরও অনেকের নাম আলোচিত হচ্ছে। যাদের নাম উচ্চারিত হচ্ছে, তারা এখন নানাভাবে মান বাঁচাতে মরিয়া। অথচ মাদক গ্রহণ কালে এটা ভাবেনি, শোবিজে কোনো কিছু গোপন থাকে না। এখন মান বাঁচাতে ছুটাছুটি শুরু করেছে। ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সন্দেহভাজন ব্যক্তিদের তলবের জন্য ব্যবস্থা নেবেন তদন্ত কর্মকর্তা। মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়পড়–য়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্যপ্রমাণসহ সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম বেরিয়ে আসে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রুপ থেকে বেরিয়ে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য। অনেক পরিচিত নায়ক, নায়িকা ও মডেল মাদক সেবন এবং মাদক কারবারে জড়িত বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথমসারির অভিনেত্রী ও মডেলের মাদক স¤পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, শোবিজে বিভিন্ন ধরনের মাদকাসক্তি একটি নিয়মিত ঘটনা। অনেকে তারকা আছেন, যারা নিয়মিত মাদকসেবন করেন। তাদের অনেকে শুটিং স্পট কিংবা ঘরোয়া আড্ডায় মাদকসেবন করে থাকেন।

  • বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের

    বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের

    বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা কৌশল হিসেবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

    সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তরাঞ্চলে বাংলাদেশ তুরস্কের তৈরি বেরেকটার টিবি২ ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে। ভারতীয় সংবাদমাধ্যমে সেই খবর প্রচারিত হওয়ার পর সোরগোল তৈরি হয়েছিল।এই টিবি২ ড্রোন খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন। একইসঙ্গে নজরদারির পাশাপাশি আঘাত হানারও ক্ষমতা রয়েছে এই ধরণের ড্রোনগুলোর।এর ফলে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের নজরদারি তৎপরতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ সরকার অবশ্য জানিয়েছে, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া।বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনও এলাকায় কোনও ড্রোন মোতায়েন করেনি।তবে সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে ড্রোন মোতায়ের ছাড়াও অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করছে ভারত। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান মোকাবিলা করার জন্যই বিশেষ সতর্কতা নিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।জানা গেছে, নিরাপত্তার প্রশ্নে সব ধরনের চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফ অ্যান্টি ড্রোন সিস্টেম ও রাডারের ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছে।

  • যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

    যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

    যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২২ ডিসেম্বর) সকালে দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে, ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়।দুদক সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজাসহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম-দুর্নীতি হয়েছে।

  • গাইবান্ধায় জাসাস এর রংপুর বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    গাইবান্ধায় জাসাস এর রংপুর বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা  (জাসাস )এর রংপুর বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।শনিবার বিকাল ৩ টার সময় শহরের পাবলিক লাইব্রেরী হলরুমে গাইবান্ধা জেলা জাসাস এর আয়োজন এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জাসাসের আহব্বায়ক বজলুল করিম রুপু ও সদস্য সচিব খান মোহাম্মদ কাওছার ওয়াহিদ সুজনের সঞ্চালনায় এবং জাসাস কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফেরদৌস ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন রোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।  বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদ উল্যাহ চৌধুরী ও শাহিনুর আবেদীন। এছাড়াও রংপুর বিভাগের লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, নীলফামারী জেলার জাসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর, নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, রাজনীতি করছেন। স্বৈরাচার শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, জাসাসের নেতাকর্মীরা।তারা সামাজিক উন্নয়নে জন্য, নিরঅলসভাবে কাজ করে যাচ্ছে।’এই কর্মী সভায় জাসাসের ভবিষ্যৎ কার্যক্রম, এবং সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা, ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষীন করে পৌর পার্কে এসে শেষ হয় ।

  • তাপমাত্রা বৃদ্ধি, দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস

    তাপমাত্রা বৃদ্ধি, দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস

    উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও দাপট দেখিয়েছে শীত। শীতের সঙ্গে কুয়াশা পড়ায় ব্যাহত হচ্ছিল জীবনযাত্রা। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে দেশজুড়ে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। যেসব এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল তেঁতুলিয়া ছাড়া এসব জেলার আর কোথাও নেই শৈত্যপ্রবাহ। হঠাৎ কেন শীতের এই ছন্দপতন।

    কারণ হিসেবে আবহাওয়াবিদেরা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবের কথা বলছেন। এমনকি আজ দিবাগত মধ্যরাত থেকে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি শুরু হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়া অধিদফতর ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে আগামী শনিবার রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলতে পারে রোববার পর্যন্ত। মেঘ আর দিনভর বৃষ্টির কারণে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশের তাপমাত্রা কমতে পারে। আগামী তিন দিন শীত ও বৃষ্টি-দুটিই একসঙ্গে চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

    আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটির সঙ্গে বিপুল মেঘমালার সৃষ্টি হয়েছে, যা দ্রুত বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। বৃহস্পতিবার বিকাল নাগাদ এসব মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি শুরু হতে পারে। চলতে পারে রোববার বিকাল পর্যন্ত।

    আবহাওয়াবিদেরা মনে করছেন, বঙ্গোপসাগরের লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা কম। এর অবস্থান উপকূলের কাছাকাছি হওয়ায় তা দ্রুত ভূখণ্ডের ওপরে চলে আসছে। প্রচুর বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হয়ে যেতে পারে। শুক্র ও শনিবার দেশের উপকূলের কোথাও কোথাও ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

    লঘুচাপের প্রভাবে বাংলাদেশের ভেতরে হিমালয় পেরিয়ে আসা শীতল বাতাসের গতিপথ আটকে আছে। এতে শীতের তীব্রতা কমে এসেছে। আগামী তিন দিন শীত হালকা বাড়লেও দেশের কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার আশঙ্কা কম।

  • সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির মূল্য

    সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির মূল্য

    মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কিছুটা কমানোর ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এমন চিত্র দেখা যায়।এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়ায় ৮৫.০৬৫০ রুপি। আগের দিন অর্থাৎ বুধবার যা কমে দাঁড়িয়েছিল ৮৪.৯৫২৫ রুপি।

    প্রকাশিত তথ্যে দেখা গেছে, রুপির মূল্য ৮৪ থেকে ৮৫ হতে দুই মাস সময় লেগেছে। ৮৩ থেকে কমে ৮৪ হতে সময় লাগে ১৪ মাস। আর ৮২ থেকে ৮৩ রুপিতে নামতে সময় লেগেছিল ১০ মাস।

    এশিয়ার অন্যান্য দেশের মুদ্রা যেমন কোরিয়ান ওন, মালয়েশিয়ার রিঙ্গিট ও ইন্দোনেশিয়ার রুপিয়ার মূল্য শূন্য দশমিক ৮ থেকে ১ দশমকি ২ শতাংশ পর্যন্ত কমেছে।

    অন্যদিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।

    তবে ভারত এখনো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। কারণ চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমকি ৬ শতাংশ। সূত্র: রয়টার্স

  • পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে জড়িত চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বুধবার জানিয়েছে, এসব প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্র বিস্তার বা সরবরাহে অবদান রাখছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র বিস্তার এবং ক্রয়ের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের হুমকি অব্যাহত থাকার প্রেক্ষাপটে’ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।যে চারটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলো হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল, আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, রকসাইট এন্টারপ্রাইজ।

    উল্লেখ্য, ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বে রয়েছে। তারা পাকিস্তানের দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে। অন্য তিনটি প্রতিষ্ঠান সরঞ্জাম সরবরাহ করে থাকে।

    গত সেপ্টেম্বরে ওয়াশিংটন পাঁচটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাদের বিরুদ্ধেও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রসারণের অভিযোগ আনা হয়েছিল।

    মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার অভিযোগ করেছেন, পাকিস্তানের শাহিন-৩ এবং আবাবিল ক্ষেপণাস্ত্রের জন্য বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি পাকিস্তানের জন্য টেস্টিং রকেট মোটর কেনার জন্য কাজ করে থাকে।

    এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর মার্কিন ‘একতরফা’ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তারা একে অন্যায় হিসেবে অভিহিত করেছে। সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

  • বাংলাদেশে কর্মরত বিদেশি এনজিও কর্মকর্তাদের কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ

    বাংলাদেশে কর্মরত বিদেশি এনজিও কর্মকর্তাদের কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ

    বাংলাদেশে বর্তমানে ২৭৪টি বিদেশি এনজিও কার্যক্রম পরিচালনা করছে। এসব এনজিওর কান্ট্রি হেড বা কান্ট্রি ডিরেক্টর পদে অধিকাংশ ক্ষেত্রেই বিদেশি নাগরিকরা কর্মরত। অভিযোগ উঠেছে, এদের অনেকে প্রকৃত বেতন গোপন করে এনজিও বিষয়ক ব্যুরো থেকে কাজের অনুমোদন নিয়েছেন। শুধু এনজিওকর্মীরাই নন, বেসরকারি খাতে কর্মরত বিদেশিরাও একই কায়দায় কর ফাঁকি ও অর্থ পাচার করছেন।তথ্যানুসন্ধানে জানা গেছে, বাংলাদেশি কর্মীদের তুলনায় বিদেশি কর্মকর্তারা ব্যাংকিং চ্যানেলে কম বেতন দেখিয়ে আয়কর বিভাগে প্রদর্শন করছেন। প্রকৃত বেতনের বড় একটি অংশ নিজ দেশে স্থানান্তর করছেন। উদাহরণস্বরূপ, জার্মানিভিত্তিক এনজিও ওয়েল্ট হাঙ্গার হিলফে-এর কান্ট্রি ডিরেক্টর পঙ্কজ কুমার প্রতি মাসে সাড়ে ৭ হাজার ইউরো বেতন পেলেও আয়কর বিভাগে মাত্র ১ লাখ ৯০ হাজার টাকা দেখিয়েছেন। এর বিপরীতে উৎসে কর হিসেবে ২০ হাজার ১৪৬ টাকা প্রদান করেছেন।

    চলতি বছরের এপ্রিলে চীনের একটি কোম্পানির শীর্ষ নির্বাহীর বিরুদ্ধে তথ্য গোপন করে অর্থ পাচারের প্রমাণ পায় পুলিশের বিশেষ শাখা। এনজিও ব্যুরো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী, বিদেশি কর্মকর্তাদের স্থানীয় বেতনভাতা সঠিকভাবে ঘোষণা করে অনুমোদন নিতে হয়। তবে বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই এই নিয়ম লঙ্ঘন হচ্ছে।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, বিদেশি কর্মীদের কর ফাঁকির অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।বিমানবন্দরে আয়কর সনদ যাচাই প্রক্রিয়া বর্তমানে চালু রয়েছে, যা ভবিষ্যতে অটোমেশন করার পরিকল্পনা রয়েছে।

     

    এনজিও বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক আনোয়ার হোসেন বলেন, বিদেশি এনজিওগুলো তাদের অনুদানে পরিচালিত হয়। অনুমোদনের সময় বেতন কম দেখানোর বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হয় না। তবে আয়কর আইন মেনে কাজ করার ওপর জোর দেওয়া হচ্ছে।

    তথ্যানুসন্ধানে আরও জানা গেছে, এনজিও ব্যুরোর অনুমোদন নিয়েই বিদেশিরা বাংলাদেশ থেকে অর্থ পাচার করছে।বেতন কম দেখিয়ে খরপোষ ভাতা প্রদানের অজুহাতে এই অনুমোদন নেওয়া হয়।

     

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা।

  • বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রিপু গ্রেপ্তার

    বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রিপু গ্রেপ্তার

    বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১৪। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    র‌্যাব সূত্রে জানা গেছে, রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩ টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন গত ৪ আগস্ট বগুড়া শহরের কালিতলা এলাকায় সাবেক এ সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওইদিন থেকে সপরিবারে গা ঢাকা দেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার সফল গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের করা হয়েছে।
    বিষয়গুলো নিশ্চিত করে র‍্যাব-১৪ অধিনায়ক মো. আলিমুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।