জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এই উপলক্ষে সদর ও পৌর জাসাসের আয়োজনে আজ শুক্রবার বিকেলে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর জাসাসের আহব্বায়ক মাহামুদ হাসান রিয়াদের সভাপতিত্বে ও সদর উপজেলার সিনিয়র সহ সভাপতি সাগর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস সদর উপজেলার সভাপতি দেওয়ান মানিক। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সৈকত আহমেদ শাওন, সদর উপজেলা জাসাসের সহ সভাপতি মিলন মিয়া, রকি ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক, ফয়সাল আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী ফারাজী, জাসাসের পৌর সদস্য সচিব মুজাহিদুল ইসলাম মিথান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হালিম আহমেদ, যুগ্ম আহ্বায়ক স্বপন আহমেদ। এ ছাড়াও জাসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কাটা হয় এবং শহীদ জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Blog
-

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দিকে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ধানসড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তছলিম উদ্দিন (৪৫) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের সাইফুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪০)। জানা গেছে, সকালে চৌমুহনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নওগাঁগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা গরুর রাখাল তছলিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অপর রাখাল আশরাফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
-

জামায়াত রাষ্ট্র চালানোর দায়িত্ব পেলে সব বৈষম্যের অবসান ঘটবে: আমির
জামায়াত রাষ্ট্র চালানোর দায়িত্ব পেলে সব বৈষম্যের অবসান ঘটানো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সার্বিক উন্নয়নে গাইবান্ধা বৈষম্যের শিকার হয়েছে। দেশের অনেক জেলার সঙ্গে গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কারিগরি মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। কিন্তু এসবের কিছুই নেই গাইবান্ধা জেলায়। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা। আমরা সব জেলার সঙ্গে এ জেলার উন্নয়নের পক্ষে। কিন্তু এ ক্ষেত্রে গাইবান্ধা বঞ্চিত হবে কেন? গাইবান্ধা কি বাংলাদেশের অংশ নয়, গাইবান্ধার মানুষ কি একাত্তরে মুক্তিযুদ্ধ ও চব্বিশের স্বাধীনতা-সংগ্রামে অংশ নেননি, গাইবান্ধা জেলা কি দেশের উন্নয়নে ভূমিকা রাখেনি?
এসব বৈষম্যের অবসান চেয়ে তিনি বলেন, আমি এ সরকারের কাছে দাবি রাখছি, জেলা ভিত্তিক উন্নয়নের তালিকা থেকে গাইবান্ধা জেলা যেন বঞ্চিত না হয়।তিনি আরও বলেন, মহান আল্লাহ যদি জামায়াতে ইমলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে এমন সব বৈষম্যের অবসান ঘটানো হবে। আর যদি অন্য কারো হাতে রাষ্ট্র ক্ষমতা দান করেন, তাহলে গাইবান্ধাবাসীর পক্ষে দাবি রেখে যাব ইনশাআল্লাহ।
জেলা জামায়াতের আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশসহ অনেকে।
দীর্ঘ ২২ বছর পর এ মাঠে সমাবেশ করল জামায়াত। ২০০২ সালে জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদী এ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিয়েছিলেন। এরপর এ মাঠে আর কোনো সমাবেশ করতে পারেনি জামায়াত। কর্মী সমাবেশে ডা. শফিকুর রহমানকে একনজর দেখতে ও তার কথা শুনতে মানুষের ঢল নামে।
-

আত্মগোপনে’ থাকা আ.লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেপ্তার
অভ্যুত্থানকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিজিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধার দিকে নগরের কাষ্টঘর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার বিজিত চৌধুরী নগরের কাষ্টঘর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। সেদিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তার দলের বেশিরভাগ নেতা-কর্মীও আত্মগোপনে চলে যান। এর ধারাবাহিকতায় বিজিত চৌধুরীও আত্মগোপনে ছিলেন।
আন্দোলন চলাকালে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট কোতয়ালীসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
-

পদ্মায় জেলের জালে আটকা পড়ল কুমির
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর বালিঘাট এলাকায় জেলের জালে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি কুমির।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তালবাড়িয়া বালুঘাটের কাছে মাছ ধরা জেলের জালে কুমিরটি আটকা পড়ে।এ খবর ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে নদীর তীরে ভিড় জমান স্থানীয়রা। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া শাখার সভাপতি শাহাব উদ্দিন জানান, তালবাড়ীয়া এলাকার শরিফুল ইসলাম নামে এক জেলের জালে একটি কুমির আটকা পড়ে। পরে আমরা সেখানে গিয়ে বন বিভাগে খবর দিলে বন বিভাগের কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করে।
তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীর কয়েকটি স্থানে কুমির ভাসতে দেখা যায়। মূলত খাবারের জন্য চরে উঠে আসে কুমির। এজন্য আমরা চরে ছাগল ও হাঁস-মুরগি ছেড়ে দিয়েছিলাম। তবে সেগুলো খায়নি কোনো কুমির।
কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র বাংলানিউজকে জানান, তালবাড়ীয়া ঘাট এলাকার পদ্মা নদী থেকে যে কুমিরটি জালে আটকা পড়েছে সেটি মিঠা পানির কুমির। যেটা ১০ ফুট ৩ ইঞ্চি লম্বা এবং ৩৮ ইঞ্চি চওড়া। কুমিরটিকে নিয়ে যেখানে পদ্মার গভীরতা বেশি সেখানে অবমুক্ত করার জন্য ভেড়ামারার হার্ডিং ব্রিজের এলাকায় নিয়ে যাচ্ছি। সেখানেই অবমুক্ত করা হবে।
-

অনলাইনে চাকরির নামে প্রতারণার ফাঁদ, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩
অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে এক চীনা নাগরিকসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরখান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।তারা হলেন, মো. মোর্শেদ আলম (৩৮), জামাল উদ্দিন (৪৩) ও চীনা নাগরিক কুকি (৩৫)।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।এর আগে সোমবার রাতে উত্তরখান ও গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার নগদ নয় লাখ ৪৩ হাজার টাকা, চার হাজার ডলার, বেশ কিছু বিদেশি মুদ্রা, চারটি মোবাইল ফোনসেট ও কয়েকটি চেকবইয়ের পাতা উদ্ধার করা হয়।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা জনৈক নাহিদুল ইসলামকে (২৮) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উপায়ে অনলাইনে ‘পলারস্টেপ সফটওয়্যারে’ চাকরির জন্য প্রস্তাব দেন। তিনি সরল বিশ্বাসে তাদের প্রস্তাবে রাজি হয়ে ‘পলারস্টেপ সফটওয়্যারে’ অনলাইনে কাজ শুরু করেন।
কাজের শুরুতে তারা নাহিদুল ইসলামকে ৮২০ টাকা কমিশন দেন। পরবর্তী সময়ে বিভিন্ন অফারের প্রলোভন দেখিয়ে তারা নাহিদুল ইসলামের কাছ থেকে ডাচ বাংলা ব্যাংকের আনাস এন্টারপ্রাইজ নামে একটি চলতি অ্যাকাউন্টে কয়েক দফায় চার লাখ ৪৩ হাজার ৩৭৭ টাকা দেন।
এরপরও বাদী নাহিদুল ইসলামেকে আর কোনো কমিশন না দিয়ে পুনরায় তিন লাখ ১৯ হাজার ১৩০ টাকা চাইলে তার সন্দেহ হয়। তখন তিনি ডাচ বাংলা ব্যাংকে গিয়ে জানতে পারেন অ্যাকাউন্টটি উত্তরখানের বাবুর্চি বাড়ির আনাস এন্টারপ্রাইজের নামে। তখন বাদী বিষয়টি উত্তরখান থানায় জানান।
ঘটনার সত্যতা যাচাইয়ে এবং আইনগত সহায়তা দিতে উত্তরখান থানা পুলিশের একটি দল আনাস এন্টারপ্রাইজের মালিক মো. মোর্শেদ আলমকে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং পুলিশকে জানান জামাল উদ্দিন নামের একজনের সহযোগিতায় তার নিজ নামের ব্যাংক অ্যাকাউন্টে ২২ ডিসেম্বর প্রায় ৩২ লক্ষ টাকা যোগ হয়েছে।
এর মধ্যে নয় লাখ ৪৩ হাজার টাকা মোর্শেদের নিজের এবং অবশিষ্ট টাকা জামাল উদ্দিনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। থানা পুলিশ তখন মো. মোর্শেদ আলমকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে নয় লক্ষ ৪৩ হাজার টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং কিছু চেকের পাতা জব্দ করে।
মোর্শেদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাবুর্চি বাড়ির গফুর মুন্সী রোডের একটি বাসা থেকে জামালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনিও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। থানা পুলিশ তার কাছ থেকে চার হাজার ডলার ও অন্যান্য বিদেশি মুদ্রা, দুটি মোবাইল ফোন এবং ব্যাংকের চেকবইয়ের কিছু পাতা জব্দ করে।
পরে জামালের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিমের নেতৃত্বে উত্তরখান থানার একটি দল সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে গুলশান থানা পুলিশের সহায়তায় গুলশান-১ থেকে চীনা নাগরিক কুকিকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, কুকি নামক ওই চীনা নাগরিকের সঙ্গে জামালের এক বড় ভাইয়ের মাধ্যমে চীনে গিয়ে পরিচয়। পরিচয়ের একপর্যায়ে কুকি জানায়, কিছুদিন পরে তিনি বাংলাদেশে আসবেন এবং তাকে একটি লাভজনক ব্যবসা দেবেন।
১৫-২০ দিন আগে উত্তরায় একটি রেস্তোরাঁয় কুকির সঙ্গে জামালের সাক্ষাৎ হয়। সেখানে তিনি জামালকে কয়েকটি বিজনেস অ্যাকাউন্ট নম্বর দিতে বলেন। এসব নম্বরে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা আসবে। কুকির দেওয়া নম্বরে জামালকে ওই টাকা ট্রান্সফার করতে হবে।
কুকি জানান এর বিনিময়ে জামাল কমিশন পাবেন। জামাল প্রস্তাবে রাজি হয়ে মোর্শেদ আলমের আনাস এন্টারপ্রাইজের বিজনেস অ্যাকাউন্ট নম্বরর কুকিকে দেন।
গ্রেপ্তার কুকি পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজে জড়িত থেকে তার সহযোগীদের সহায়তায় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিশ্বাস ভেঙে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করে মর্মে স্বীকার করেন।
ভুক্তভোগী নাহিদুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির উত্তরখান থানায় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
-

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি ও চার পুলিশকে গ্রেপ্তারে পরোয়ানা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।অবিলম্বে তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির এবং আগামী ২৬ জানুয়ারি এদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
এর আগে গত ৫ আগস্ট আশুলিয়ায় নিহত সবুরের ভাই এবং সজলের মায়ের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ বিষয়ে অভিযোগ দাখিল করেছিলেন।
অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর আনুমানিক বিকেল ৪টা সাড়ে ৪টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার সকল পুলিশ সদস্য এবং ঢাকা ডিবি উত্তরের সদস্যরা তৎকালীন প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট আসামিদের আদেশে আন্দোলনকারী ছাত্র-জনতাকে সমূলে বা আংশিক নির্মূল করার হীন উদ্দেশ্যে বিজয় উল্লাসরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে আস-সাবুর, আবদুল মান্নান, মিজানুর রহমান, তানজিল মাহমুদ সুজয়, সাজ্জাদ হোসেন সজল ও বায়েজিদকে হত্যা করে এবং আশুলিয়া থানার সামনেই পুলিশ ভ্যানে নিহতদের লাশ পুড়িয়ে দেয়।অপরাধের ধরনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে তাদের লাশ আগুনে পুড়িয়ে ফেলে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অপরাধ।
-

প্রশ্নফাঁসের মামলায় পিএসসির দুই কর্মচারী রিমান্ডে
বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম ও পরিচ্ছন্নতাকর্মী রুপন চন্দ্র দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।গত ১৭ ডিসেম্বর আগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ের সামনে থেকে আব্দুল আজিম ও রুপন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা জব্দ করা হয়।
পরদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা। আদালত ২৪ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে সেদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সে অনুযায়ী মঙ্গলবার রিমান্ড শুনানির জন্য আব্দুল আজিম ও রুপন চন্দ্র দাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে গত ৮ জুলাই রাজধানীর পল্টন থানায় সরকারি কর্মকমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এ মামলার পর এখন পর্যন্ত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা গত ৫ জুলাই পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত বাংলাদেশ রেলওয়ের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন-ক্যাডার) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে একদল পরীক্ষার্থীর কাছে অর্থের বিনিময়ে প্রশ্ন এবং উত্তর বিতরণ করেছে। আসামিরা সংঘবদ্ধ চক্র হিসেবে বিগত বছরগুলোতে বিসিএসসহ পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত।
-

চাকরি হারিয়ে দিশাহারা বেক্সিমকোর ৫০ হাজার শ্রমিক
মাটির চুলায় রান্না চলছে। বঁটি দিয়ে শাক কাটছেন মা।এ সময় তাঁর কাছে চকোলেট কিনে দেওয়ার বায়না ধরল সাত বছরের ছোট মেয়ে। মা মিথ্যা গল্প শুনিয়ে মেয়েকে ভোলানোর চেষ্টা করলেন।মিথ্যা প্রবোধ দিতে গিয়ে দুই ফোঁটা পানি গড়াল চোখ থেকে। নীরব বেদনার এই দৃশ্যপটে জ্বলজ্বল আচমকা চাকরি হারানোর নির্মম বাস্তবতা।
চিত্রটি গাজীপুরের মামুন নগরটেকের বাসিন্দা মালা রানীর উঠানের। কিছুদিন আগেও স্বামীহারা এই নারীর একরকম চলে যাচ্ছিল সংসার। এখন তিনি নিরুপায়।
স্বামীর অকালমৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে ঢাকায় চলে আসেন মালা। কাজ নেন পতিত সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের কারখানায়। লুটপাটের কারণে বেক্সিমকোর শিল্প-কারখানা বন্ধ হওয়ায় তিনি এখন বেকার।
আয় না থাকায় এখন জীবনযুদ্ধে দুই সন্তানকে নিয়ে তাঁর টিকে থাকাই দায়।
মেয়েটি চকোলেটের কথা ভুলে খেলতে যাওয়ার পর আর বাঁধ মানল না অশ্রু। এই প্রতিবেদকের সামনে অঝোরে কেঁদে ফেলেন মালা। বললেন, ‘অকালে স্বামী হারাইলাম। দুই ছেলেমেয়ের দেখাশোনার দায়িত্ব এখন আমার।
ওগোর ভবিষ্যতের কথা ভাইবা অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় আইছি। ইচ্ছা ছিল লেখাপড়া শিখাইয়া ওগোর মানুষ করমু। কারখানা বন্ধ হইয়া গেল দুই মাস আগে। চাকরি নাই, বেতন নাই, দোকানদারও বাকি দেয় না। প্রতিদিন বাসাভাড়ার জন্য তাগাদা দেয় বাড়িওয়ালা। ’
আক্ষেপ করে তিনি বলেন, ‘এখন আমাগোর কী হইব? শুনলাম, কারখানা থাইকা ছয় হাজার ৫০০ টাকা দিব। এই টাকা দিয়া কী করমু? বাসাভাড়া দিমু, না খামু?’
শুধু মালা রানীর ঘরেই নয়, আশপাশের ৪০ থেকে ৫০ হাজার মানুষের বাড়িতে কান্নার এই করুণ সুর। কাজ হারিয়ে সবাই এখন বেকার। নতুন কাজের চেষ্টা করে বিফল হয়ে অনেকে এরই মধ্যে ফিরে গেছেন নিজ নিজ ঠিকানায়। এলাকার একটি টিনশেড বাড়ির ১৩টি ঘরের ৯টিতেই দেখা গেল তালা। জানা গেছে, তাঁরা প্রত্যেকেই বেক্সিমকোর কারখানায় কর্মরত ছিলেন।
এলাকার অনেক মুদি দোকানি এসব শ্রমিক পরিবার থেকে পাওনা টাকা আদায় করতে পারছেন না। কাজ নেই, টাকা দেবেন কিভাবে? বাড়িওয়ালা, মেসের রান্নাবান্নার খালা—তাঁরাও একই সমস্যায়।
ভাই-বোন স্টোরের মুদি দোকানি ফরিদা পারভীন বলেন, ‘বেক্সিমকো বন্ধ হওয়ায় আমরাও বিপাকে পড়ছি। অনেকেই বাড়ি চইলা গেছে। যারা আছে, টাকা না থাকায় পাওনা দিতে পারতাছে না। আমিও দোকানে মাল তুলতে পারতাছি না। ’
মামুননগরে শিঙাড়া-সমুচার ফেরিওয়ালা ওমর ফারুক বলেন, ‘কারখানা বন্ধের পর ৮০ শতাংশ শ্রমিক এইখান থিকা গ্রামে চইলা গেছে। মহল্লায় মানুষ নাই। আমাগোর বেচার জায়গা নাই। কারখানা চালু থাকলে আমাগোর সংসারটাও তাদের মাধ্যমে চলে। এখন একেবারেই বেচাকেনা নাই। ’
মামুননগরের মোস্তফা কামাল নামের এক বাড়িওয়ালা বলেন, ‘অনেকেই চলে গেছে। অন্যরা দুশ্চিন্তায় আছে—কারখানা আর খুলবে কি না। তারাও চলে যাবে। আমরা টেনশনে আছি— কারখানা বন্ধ হলে ভাড়াটিয়ারা চলে যাবে। অনেকে তো বাড়িভাড়ার টাকা দিয়েই সংসার চালায়। ’
বেক্সিমকো থেকে ছাঁটাই হওয়া পোশাক শ্রমিক নাজমুল বলেন, ‘আমরা কারখানাটারে একটা পরিবার মনে করি। কারখানা যাতে ভালো কইরা চলে, সেইভাবে কাজ করি। আমাগোর ওপর ভরসা কইরাই মালিকরা বড় কারখানা চালাইতে পারে। কারখানার মাধ্যমে তাগোর অবস্থা ঠিকই ভালো হয়, কিন্তু তারা আমাগোর কথা চিন্তা করে না। আমাদের জমা টাকাটাও মাইরা খায়। আমাগোর প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও পাইতেছি না। সেইটা পাইলেও গ্রামে গিয়া কিছু করতে পারি। ’
সরকার পরিবর্তনের পর গত কয়েক মাসের মধ্যে বড় ধরনের আঘাত এসেছে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ওপর। বেক্সিমকো শিল্পগোষ্ঠী তাদের ১৫ পোশাক কারখানার প্রায় ৪০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এ জন্য গাজীপুরে রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র কারখানাগুলো কার্যাদেশ পায়নি—এমন কারণ দেখিয়েছে। শ্রমিকদের ভাষ্য, অর্ডার এলে মালিকপক্ষ নিজেরাই তা ফেরত দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। গত ১৫ ডিসেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে শিল্পগোষ্ঠীটির সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিককে ১৬ ডিসেম্বর থেকে ছাঁটাই কার্যকরের কথা জানানো হয়।
বেক্সিমকোর অর্থ ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ওসমান কায়সার চৌধুরী বলেন, কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে না পারায় উৎপাদন চালানো যাচ্ছে না।
এ বিষয়ে শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, প্রথমত একটি চলমান প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে—এটা ঠিক নয়। এটা প্রশাসক বসিয়ে হোক বা একটা ম্যানেজমেন্ট করে দিয়ে হোক, এটা চালু রাখতে হবে। আর যদি বন্ধই করতে হয়, তাহলে সব সম্পদ বিক্রি করে হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। শুধু পাওনা দিলেই হবে না, আশপাশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে। যাতে রাজনীতিকরণের কারণে শ্রমিক বা সাধারণ মানুষকে সাফার করতে না হয়।বেক্সিমকো গ্রুপের ১৫টি কারখানার মধ্যে রয়েছে শাইনপুকুর গার্মেন্টস, আরবান ফ্যাশনস, ইয়েলো অ্যাপারেলস, প্রিফিক্স ফ্যাশনস, আরআর ওয়াশিং, বেক্সিমকো ফ্যাশনস, বেক্সিমকো গার্মেন্টস, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস, এসেস ফ্যাশনস, এসকর্প অ্যাপারেলস, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ক্রিসেন্ট অ্যাকসেসরিজ লিমিটেড ইত্যাদি।
-

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজ
রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে খালাতো দুই ভাই নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ দুজন হলেন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ও চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৬) এবং বিপ্লব দের ছেলে প্রিয়ন্ত দাশ (১৬)।
তাদের সঙ্গে থাকা বন্ধু সালমান আহমেদ জানায়, তারা নয়জন একসঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত বোট নিয়ে কাপ্তাই ভ্রমণে এসেছিল। এরপর তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর তাদের চারজন নদীতে গোসলে নামে। এরপর দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। তারা নদীতে নামার আগে মাদক সেবন করেছিল।
কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে চোলাই মদ ও গাঁজা উদ্ধার করেছে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার ব্রিগেড সদস্য ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অংশ নিয়েছেন।
