শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কবরস্থানে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আমিন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৯৬ Time View
রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির মামলায় ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর নিউ পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে লালবাগ থানায় সোপর্দ করা হয়।
লালবাগ থানার ওসি ক্যশৈনু জানান, গত ২৩ ডিসেম্বর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির সময় সেনাবাহিনী পাঁচজনকে হাতেনাতে আটক করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে আমিনুল ইসলাম আমিনের নাম উঠে আসে। পর সেনাবাহিনীর তৎপরতায় আমিনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বাসিন্দারা তার গ্রেপ্তারের খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন। চাঁদাবাজি বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ২ বছর পর ১২টি ককটেল ধ্বংস

কবরস্থানে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আমিন গ্রেপ্তার

Update Time : ০৫:৩০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫