মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৯:২২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ২২৪ Time View

নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আবদুর রহিমকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযুক্ত শিক্ষকের ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ মার্চ) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।অভিযুক্ত আব্দুর রহিম বড়াইগ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ।সরকারি কৌশলী আনিসুর রহমান জানান, ২০২১ সালে ১৮ মে সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার কাঁঠালবাড়িয়া  ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আবদুর রহিম নির্যাতিত ওই ছাত্রকে বাড়ি থেকে মাদ্রাসায় ডেকে আনেন। পরে মাদ্রাসার একটি কক্ষে তাকে বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক। ঘটনাটি কাউকে না জানাতে ভয় দেখিয়ে  শিশুটিকে বাসার সামনে রেখে পালিয়ে যায় রহিম। পরে শিশুটি অসুস্থ হয়ে পরলে সে তার বাবাকে ঘটনা জানায় সে।

তিনি আরও জানান, এই ঘটনায় পরদিন শিশুটির পিতা বড়াইগ্রাম থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। আদালত বিচার কাজ শেষে আজ এই রায় দেন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ধাপেরহাটে হলুদ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৯:২২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫