মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ডিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি চাকু, শাবল, লোহার চেইন, কুড়ালসদৃশ অস্ত্র ও একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার রাসেল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রিজরোড কালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হৃদয় সরকার পনির ওরফে পূর্ণকে গ্রেপ্তার করা হয়। তার বাড়িতে অভিযান চালিয়ে একটি ধারালো ছোরা ও একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো দেশীয় অস্ত্র হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

গাইবান্ধায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত: আনন্দ র‍্যালি ও সমাবেশ

গাইবান্ধায় ডিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

Update Time : ০১:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬