গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গাইবান্ধা জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস সদস্য মমতাজ আলো।
সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুল হাসান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, গাইবান্ধার উপপরিচালক মো. রিয়াজুল ইসলাম। এছাড়া গাইবান্ধা জেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-কর্মকর্তারা এতে অংশ নেন।
ইসলামিক ফাউন্ডেশন, গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 








