Blog

  • Opinie graczy o tym, jak Mostbet oferuje duży wybór bonusów

    Opinie graczy o tym, jak Mostbet oferuje duży wybór bonusów

    Nazywam się Michał Kowalski i w dzisiejszym artykule chciałbym podzielić się moimi doświadczeniami związanymi z kasynem online Mostbet. To miejsce, które zyskuje na popularności dzięki szerokiej gamie bonusów oraz różnorodnym grom. Mostbet jest odpowiednie dla graczy, którzy szukają nie tylko emocji związanych z grą, ale także atrakcyjnych promocji. W tej recenzji przyjrzymy się dokładnie, co oferuje Mostbet, jakie są opinie graczy o tym, jak Mostbet oferuje duży wybór bonusów, oraz jakie inne aspekty warto wiedzieć przed rejestracją.

    Interfejs i strona internetowa Mostbet

    Strona Mostbet prezentuje się nowocześnie i intuicyjnie, co ułatwia nawigację zarówno nowym graczom, jak i tym bardziej doświadczonym. Główne sekcje są wyraźnie oznaczone, co pozwala na szybkie odnalezienie interesujących nas gier czy promocji. Kluczowe funkcje, takie jak rejestracja, logowanie czy informacje o bonusach, znajdują się w łatwo dostępnych miejscach. Miliony graczy wyrażają pozytywne opinie o tym, jak Mostbet oferuje duży wybór bonusów, a ich różnorodność dodaje dodatkowej wartości do całego doświadczenia. Warto również zaznaczyć, że strona dostosowuje się do urządzeń mobilnych, co jest ogromnym plusem dla wielu użytkowników.

    Rejestracja i logowanie

    Rejestracja w Mostbet jest niezwykle prosta. Wystarczy kilka kroków, aby założyć konto. Oto jak to wygląda:

    1. Kliknij przycisk “Rejestracja” na stronie głównej.
    2. Wypełnij formularz rejestracyjny, podając swoje dane osobowe.
    3. Potwierdź swój e-mail lub numer telefonu, w zależności od wybranej metody.
    4. Po potwierdzeniu możesz zalogować się na swoje konto i zacząć grać.

    Znajdując się już na platformie, gracze mogą korzystać z naszej pierwszej oceny – jak Mostbet oferuje duży wybór bonusów. Każdy nowy gracz otrzymuje atrakcyjny bonus powitalny, który może być początkiem udanej przygody z tym kasynem https://1stusinfantry.org/.

    Bonusy i promocje

    Jednym z kluczowych atutów Mostbet są bez wątpienia różnorodne bonusy. Opinie graczy o tym, jak Mostbet oferuje duży wybór bonusów, są w większości pozytywne. Oto kilka rodzajów promocji, które można znaleźć na tej platformie:

    • Bonus powitalny – dla nowych graczy, często w formie procentowej od pierwszej wpłaty.
    • Bonusy od depozytu – regularne promocje dla stałych graczy.
    • Cashback – możliwość odzyskania części straconych kwot.
    • Turnieje – uczestnictwo w rywalizacjach z nagrodami.

    Te bonusy są zmieniane co pewien czas, co daje graczom szansę na uzyskanie nowych ofert. To właśnie dzięki różnorodności promocji Mostbet cieszy się dużym zainteresowaniem i uznaniem wśród graczy.

    Wybór gier w Mostbet

    Warto przyjrzeć się także temu, jakie gry oferuje Mostbet. W ofercie znaleźć można nie tylko automaty, ale także gry stołowe oraz sekcję live casino. Popularność gier w Mostbet gdzie opinie graczy o tym, jak Mostbet oferuje duży wybór bonusów, jest na czołowej pozycji, z pewnością wzrasta. Wśród gier znajdują się:

    • Sloty – od klasycznych po nowoczesne, oferujące różne motywy i funkcje.
    • Ruletka – dostępna w wielu wariantach, zarówno klasycznych, jak i nowoczesnych.
    • Blackjack – gra karciana, która cieszy się niesłabnącą popularnością.
    • Live casino – możliwość gry z prawdziwymi krupierami w czasie rzeczywistym.

    Gracze cenią sobie tę różnorodność, co wpływa na ich opinie o tym, jak Mostbet oferuje duży wybór bonusów, mając jednocześnie dostęp do bogatej oferty gier.

    Bezpieczeństwo i licencje

    Bezpieczeństwo graczy jest priorytetem w Mostbet. Kasyno działa na podstawie licencji wydanej przez Curacao, co daje pewność, że operacje są zgodne z międzynarodowymi standardami. Licencja oznacza, że Mostbet musi przestrzegać wysokich standardów bezpieczeństwa oraz ochrony danych osobowych graczy. Dodatkowo, stosowane są różne metody szyfrowania, co oznacza, że nasze dane są chronione przed nieautoryzowanym dostępem. Opinie graczy o tym, jak Mostbet oferuje duży wybór bonusów, są nierozerwalnie związane z zaufaniem do tego operatora. Gracze mogą być spokojni o swoje fundusze i dane osobowe, co istotnie podnosi komfort gry.

    Podsumowanie

    Podsumowując, Mostbet to kasyno online, które rzeczywiście wyróżnia się na tle konkurencji, dzięki różnorodności bonusów oraz bogatej ofercie gier. Opinie graczy o tym, jak Mostbet oferuje duży wybór bonusów, potwierdzają, że platforma ta potrafi przyciągnąć uwagę miłośników gier hazardowych. Warto zarejestrować się, aby przekonać się o zaletach, jakie niesie ze sobą to kasyno. Świetna strona, bezpieczeństwo oraz atrakcyjne promocje sprawiają, że Mostbet to miejsce, które warto odwiedzić.

    FAQ

    • Jakie są główne bonusy oferowane przez Mostbet? Najpopularniejsze to bonus powitalny, promocje od depozytu oraz cashback.
    • Czy Mostbet ma aplikację mobilną? Tak, Mostbet posiada wersję mobilną, która umożliwia grę na smartfonach.
    • Jak wygląda proces wypłaty w Mostbet? Wypłaty można dokonywać poprzez różne metody płatności, a czas transferu jest zwykle krótki.
    • Czy mogę zagrać w Mostbet za darmo? Tak, w Mostbet dostępne są wersje demo gier, które pozwalają na grę bez ryzyka utraty pieniędzy.
    • Jakie zabezpieczenia stosuje Mostbet? Mostbet stosuje szyfrowanie danych i posiada licencję, co gwarantuje bezpieczeństwo graczy.

  • গাইবান্ধায় প্রতিবেশীর বিরুদ্ধে অবৈধ নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

    গাইবান্ধায় প্রতিবেশীর বিরুদ্ধে অবৈধ নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

    গাইবান্ধায় প্রতিবেশীর বিরুদ্ধে অবৈধ নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

    গাইবান্ধা সদর উপজেলার শুংশুগীর মোড় এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম তপন প্রতিবেশীর বিরুদ্ধে অবৈধ ভবন নির্মাণ, ভয়ভীতি প্রদর্শন এবং জীবনের নিরাপত্তাহীনতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী মো. আরিফ ফুয়াদ প্রভাব খাটিয়ে তার বসতবাড়ির জানালা, দরজা, বারান্দার গ্রিল ও ছাদের শানসাইট বন্ধ করে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন। নির্মাণকাজের কারণে অভিযুক্তের ভবনের একটি অংশ তার ছাদের ভেতরে ঢুকে পড়েছে, ফলে বৃষ্টির পানি সরাসরি তার বাড়ির ছাদ ও দেয়ালে পড়ে ঘর স্যাঁতসেঁতে হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
    তিনি আরও দাবি করেন, পানি চুইয়ে ঘরের ভেতরে প্রবেশ করায় আসবাবপত্র, ফার্নিচার, ঔষধসহ বিভিন্ন মালামাল নষ্ট হচ্ছে এবং পানির মোটরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের দেয়ালে ড্যাম্প সৃষ্টি হওয়ায় যে কোনো সময় ছাদ ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
    নজরুল ইসলাম তপনের অভিযোগ, প্রতিবাদ করলে আরিফ ফুয়াদ ও তার পরিবারের সদস্যরা তাকে এবং তার স্ত্রীকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন। এমনকি গুম, অপহরণ এবং তার স্ত্রীকে সন্ত্রাসী দিয়ে ইজ্জতহানির হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া রাতের বেলায় বাড়িতে লোক ঢুকিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং ঘরের গ্রিল দিয়ে পানি ছিটিয়ে ঘরের ঔষধ ও অন্যান্য মালামাল নষ্ট করার অভিযোগও তোলেন তিনি।
    তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে একাধিকবার অভিযোগ করার পাশাপাশি গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি।
    সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবৈধ নির্মাণ বন্ধ, হুমকি-ধামকির সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, তার ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাড়ির ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন ও প্রতিকারের দাবি জানান।
    এ বিষয়ে অভিযুক্ত মো. আরিফ ফুয়াদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি চাকরিতে আছি। আমার নিজস্ব জায়গায় বৈধ কাগজপত্রের ভিত্তিতে ভবন নির্মাণ করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
    উল্লেখ্য, এ ঘটনায় উভয় পক্ষের বক্তব্য পাওয়া গেছে। অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া সম্ভব।

  • অসুস্থ বিএনপি নেতা সফিকুর রহমানের স্ত্রীকে দেখতে হাসপাতালে নুর আলম সিদ্দিক পিটনের খোঁজ খবর।

    অসুস্থ বিএনপি নেতা সফিকুর রহমানের স্ত্রীকে দেখতে হাসপাতালে নুর আলম সিদ্দিক পিটনের খোঁজ খবর।

    অসুস্থ বিএনপি নেতা সফিকুর রহমানের স্ত্রীকে দেখতে হাসপাতালে নুর আলম সিদ্দিক পিটনের খোঁজ খবর।

    গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের বিএনপি নেতা সফিকুর রহমানের অসুস্থ স্ত্রী বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা বিএনপির সফল সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম সিদ্দিক পিটন।
    এ সময় তিনি রোগীর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি সফিকুর রহমান ও তার পরিবারের প্রতি সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
    নুর আলম সিদ্দিক পিটনের এই মানবিক উদ্যোগে উপস্থিত স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং অসুস্থ রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।

  • গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তী দুইজন।

    গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তী দুইজন।

    গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তী দুইজন।
    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষাক্ত মদ্যপানের পর বিষক্রিয়ায় সোহাগ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    ঘটনাটি উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামে ঘটে।
    স্থানীয় সূত্রে জানা যায়, তরফকামাল গ্রামের সোহাগ, তার সহোদর ভাই সৈকত এবং একই গ্রামের মজিবর রহমান মিলে অ্যালকোহল, বাংলা মদ ও নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে হাতে তৈরি একটি পানীয় সেবন করেন। পানীয়টি সেবনের কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন।
    পরে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
    চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষক্রিয়ার প্রকৃত কারণ এবং মিশ্রিত পানীয়ের উপাদান সম্পর্কে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

  • গাইবান্ধার সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

    গাইবান্ধার সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

    গাইবান্ধার সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার
    গাইবান্ধা প্রতিনিধি:
    পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাদুল্লাপুর থানার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টাকার বিনিময়ে তাস দিয়ে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলেন—
    মো. ইসমাইল হোসেন (৫৫), মধ্যম কুমেদপুর, বল্লমঝাড়, গাইবান্ধা সদর।
    মো. লাল মিয়া (৫২), কাজল ঢোপ, বল্লমঝাড়, গাইবান্ধা সদর।
    শাহাদৎ হোসেন শাহে (২৯), দুর্গাপুর (ভাঙ্গা স্কুল এলাকা), কুপতলা, সাদুল্লাপুর।
    অভিযান চলাকালে আরও ৮ থেকে ৯ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
    এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা নং-০৯, তারিখ ০৬ জুন ২০২৬, ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
    পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • জমি-জমার বিরোধে দম্পতির ওপর হামলা, স্ত্রীকে ধারালো অস্ত্রে আঘাত; হাসপাতালে স্বামী ও স্ত্রী চিকিৎসাধীন

    জমি-জমার বিরোধে দম্পতির ওপর হামলা, স্ত্রীকে ধারালো অস্ত্রে আঘাত; হাসপাতালে স্বামী ও স্ত্রী চিকিৎসাধীন

    জমি-জমার বিরোধে দম্পতির ওপর হামলা, স্ত্রীকে ধারালো অস্ত্রে আঘাত; হাসপাতালে স্বামী ও স্ত্রী চিকিৎসাধীন

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কুমেদপুর এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে স্ত্রীর বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে প্রায় ২৫টি সেলাই দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    আহতরা হলেন কুমেদপুর এলাকার বাসিন্দা মো. আশাদুল শেখ (৩২) এবং তার স্ত্রী মোছা. ববিতা বেগম।
    ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে ভাগী-শরিকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে কুমেদপুর ডিবের বাজার জামে মসজিদের সামনে বাজার করতে গেলে আশাদুল শেখ ও তার স্ত্রীর পথরোধ করে একদল ব্যক্তি।
    অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাঁশের লাঠি, লোহার রড, পাইপ, ধারালো বেকি ও চাকু দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আশাদুল শেখের হাত, পাঁজর ও পিঠে গুরুতর আঘাত লাগে ১৬ টা সেলাই দেওয়া হয়। অন্যদিকে ববিতা বেগমের বুকে, পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। চিকিৎসকরা তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক সেলাই দিয়েছেন বলে পরিবার জানিয়েছে।
    হামলার সময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দম্পতিকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
    এ ঘটনায় আহত আশাদুল শেখ বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ফরিদুল ইসলাম, মমিন মিয়া, শফিকুল ইসলাম ও ফরিদা বেগমসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
    পলাশবাড়ী থানার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এদিকে স্থানীয়দের দাবি, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত ১

    গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত ১

    গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত ১।

    গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দিনে ফুলছড়ি উপজেলার চর ফজলুপুর এলাকায় বজ্রপাতে আরও একজন আহত হয়েছেন।

    বুধবার পৌনে ৬টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

    নিহতরা হলেন মান্দুরা গ্রামের বাসিন্দা শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)। সোহাগ ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন।আহত হয়েছেন সাইদার রহমানের স্ত্রী রহিমা বেগম।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা তুলে আনতে মা কল্পনা রাণী তার ছেলে সোহাগকে সঙ্গে নিয়ে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে মা-ছেলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তাদের মৃত্যু হয়।

    ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের আঘাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে।

  • গাইবান্ধার পলাশবাড়ীতে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১২

    গাইবান্ধার পলাশবাড়ীতে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১২

    গাইবান্ধার পলাশবাড়ীতে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১২
    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিক্তা খাতুন (২৭) নামে এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
    রবিবার (৩১ মে ২০২৬) সকাল ৭টার দিকে উপজেলার ঠুটিয়াপাকুড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার বাসিন্দা এবং আইজল হকের স্ত্রী।
    ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ঠুটিয়াপাকুড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
    দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুনের মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
    পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • বালাসী ঘাটে চাঁদাবাজদের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল ছিনতাই, ফুটেজ ডিলিটের অভিযোগ

    বালাসী ঘাটে চাঁদাবাজদের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল ছিনতাই, ফুটেজ ডিলিটের অভিযোগ

    বালাসী ঘাটে চাঁদাবাজদের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল ছিনতাই, ফুটেজ ডিলিটের অভিযোগ

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে অতিরিক্ত চাঁদা আদায়কে কেন্দ্র করে চাঁদাবাজদের বিরুদ্ধে নৌকা চালককে হয়রানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এক নৌকা চালকের পকেটে থাকা টাকা জোরপূর্বক নিয়ে নেয় অভিযুক্তরা।
    এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৭১ টিভির ভিডিও জার্নালিস্ট তাজরুল ইসলাম। তিনি মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করতে শুরু করলে কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পরিচয় দেওয়া জন নামে এক ব্যক্তি তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
    পরে মোবাইল ফোনে থাকা ভিডিও ফুটেজ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন সাংবাদিক তাজরুল ইসলাম। এছাড়াও তার সঙ্গে ধাক্কাধাক্কি, অকথ্য ভাষায় গালাগালি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
    ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক তাজরুল ইসলাম।
    গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

  • গাইবান্ধায় ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা, মটর সাইকেল ভাংচুর ও চাঁদা দাবির অভিযোগ আহত ১,

    গাইবান্ধায় ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা, মটর সাইকেল ভাংচুর ও চাঁদা দাবির অভিযোগ আহত ১,

    গাইবান্ধায় ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা, মটর সাইকেল ভাংচুর ও চাঁদা দাবির অভিযোগ আহত ১,
    গাইবান্ধা প্রতিনিধি:
    গাইবান্ধা শহরে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, চাঁদাবাজি এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে শহরের ব্রীজরোড এলাকায় বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
    এ ঘটনায় গাইবান্ধা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ব্যবসায়ী মোঃ জিন্নুরাইন মেহেদী হক্কানী (৪৫)। তিনি শহরের ব্রীজরোড এলাকার বাসিন্দা এবং “মেসার্স মেহেদী ট্রেডার্স” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
    এজাহারে তিনি উল্লেখ করেন, পূর্ব সবুজপাড়া (সান্দারপট্টি) এলাকার মাসুদ ও মিনু সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল।
    বুধবার সকালে অভিযুক্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।
    টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দিয়ে চলে যায়।
    অভিযোগে আরও বলা হয়, একইদিন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং পুনরায় চাঁদা দাবি করে। এসময় ব্যবসায়ী জিন্নুরাইন মেহেদী হক্কানী আত্মরক্ষার্থে বাড়ির ভিতরে আশ্রয় নিলে হামলাকারীরা তার প্রতিষ্ঠানের শাটার ও সামনে থাকা প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি Yamaha Fazer 150 সিসি মোটরসাইকেল ভাংচুর করে।
    পরে হামলাকারীরা তার বসতবাড়িতে ঢুকে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে এবং ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা ব্যবসার নগদ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
    ব্যবসায়ীর চাচাতো ভাই মোঃ লুত হক্কানী বাধা দিতে গেলে হামলাকারীরা ধারালো রামদা দিয়ে তার মাথায় আঘাত করে।
    এতে তিনি গুরুতর আহত হন।
    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
    তার মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।
    ঘটনার সময় ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
    এ ঘটনায় গাইবান্ধা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।