বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শিশু সুরক্ষা টিমের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু ফিরে পেলো তার পরিবার কে।

সমাজসেবা অধিদফতরের বাস্তবায়িত শিশু সুরক্ষা কার্যক্রম “চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি)” প্রোগ্রামের আওতায় গাইবান্ধায় কর্মরত শিশু সুরক্ষা টিমের তৎপরতায় নোয়াখালী থেকে হারিয়ে যাওয়া ১০ বছর বয়সী শিশু আব্দুল্লাহকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, শিশু সুরক্ষা সেবাকর্মী মোঃ ফরহাদ আলম, মোঃ নুরুল্লাহ এবং মোছাঃ সুয্যি খাতুনের সমন্বয়ে গঠিত টিমের কার্যকর উদ্যোগে এ পুনর্মিলন সম্ভব হয়। এ কাজে সহযোগিতা করেন প্রবেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন শাহ্, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ এবং স্থানীয় মানবাধিকার সংগঠন “সানবিকী গাইবান্ধা”-এর সাধারণ সম্পাদক ফারহান শেখ।
সমাজসেবা অধিদফতরের এই উদ্যোগের ফলে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের পরিবারে পুনরেকত্রীকরণ নিশ্চিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গাইবান্ধার শিশু সুরক্ষা সমাজকর্মীরা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাদের এই মানবিক প্রচেষ্টা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধায় শিশু সুরক্ষা টিমের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু ফিরে পেলো তার পরিবার কে।

গাইবান্ধায় শিশু সুরক্ষা টিমের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু ফিরে পেলো তার পরিবার কে।

Update Time : ১১:১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬