সাঘাটায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার
গাইবান্ধার সাঘাটা থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সাঘাটা থানার একটি নিয়মিত মামলায় (মামলা নং-০৫, তারিখ: ০৮/০৮/২০২৬) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন-ওসমানের পাড়ার মোঃ আফতাব হোসেনের ছেলে মোঃ শাহিন মিয়া (৩৬) এবং নশিরার পাড়ার মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ নয়ন মিয়া (২৭)।
অন্যদিকে, সাঘাটা থানার একটি নন-এফআইআর প্রসিকিউশনে (নং-৫২, তারিখ: ০৮/০৮/২০২৬) একই আইনের ৩৬(৫) ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন-
সতীতলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মোঃ কামাল (৩৫) ও মোঃ জাফর আলীর ছেলে মোঃ সবুজ (২৪) এবং আগ গরগড়িয়া গ্রামের মোঃ তৌফিকুল ইসলামের ছেলে মোঃ বাদল মিয়া (২৫)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 








