গাইবান্ধায় ৮৮ বস্তা অবৈধ মিশরী মসলা জব্দ, গ্রেপ্তার ২
গাইবান্ধা শহরের ডিসি অফিসের সামনে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে একটি ট্রলি থেকে ৮৮ বস্তা অবৈধ মিশরী মসলা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আতিকুর রহমান এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শাহজালাল।
ডিবি পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রলি থেকে প্রায় ২ হাজার ২০০ কেজি অবৈধ মিশরী মসলা উদ্ধার করা হয় এবং ট্রলিটিও জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 





