বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎গাইবান্ধায় সরকারি রাস্তা দখল করে গেট নির্মাণ, উন্নয়নকাজ বন্ধে এলাকাবাসীর ক্ষোভ ‎​

‎গাইবান্ধায় সরকারি রাস্তা দখল করে গেট নির্মাণ, উন্নয়নকাজ বন্ধে এলাকাবাসীর ক্ষোভ
‎​
‎গাইবান্ধা সদর উপজেলার ৯নং খোলাহাটী ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে টিনের বেড়া ও গেট নির্মাণের অভিযোগ উঠেছে। একই সাথে চলমান আরসিসি (RCC) রাস্তার বর্ধিতকরণ কাজে বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবৈধ এ দখল উচ্ছেদ ও উন্নয়নকাজ দ্রুত চালুর দাবিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
‎​স্থানীয় সূত্রে জানা যায়, ৮নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার প্রধান সড়ক থেকে মো. আলমগীরের বাড়ি পর্যন্ত একটি আরসিসি রাস্তা নির্মাণের কাজ অনুমোদিত হয়। পরবর্তীতে রাস্তাটি বর্ধিতকরণের কাজ শুরু হলে স্থানীয় মো. সাজু মিয়া (পেশকার), তাঁর ছেলে সৌরভ মিয়া ও তাঁদের অনুসারীরা ম্যাপের রাস্তাটির ওপর জোরপূর্বক টিনের বেড়া ও গেট নির্মাণ করেন। ফলে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে এবং রাস্তাটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।
‎​ভুক্তভোগী জহুরুল ইসলাম সরদার, আব্দুল মান্নান ও মো. জিল্লুর রহমানসহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, টিনের বেড়া অপসারণ ও রাস্তার সীমানার গাছ কেটে পথ সুগম করার অনুরোধ জানালে অভিযুক্ত সাজু মিয়া উল্টো তাঁদের ভয়ভীতি দেখান এবং প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। সরকারি উন্নয়নকাজে বাধা দেওয়া ও চলাচলের পথ বন্ধ করায় বর্তমানে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
‎​এ বিষয়ে খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি বলেন, “অভিযুক্তদের অবৈধ টিনের বেড়া ও গেট সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তারা বিভিন্ন বাহানায় সময় পার করছে।”
‎​এলাকাবাসী অবিলম্বে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ, রাস্তার সীমানার গাছপালা অপসারণ এবং রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

‎গাইবান্ধায় সরকারি রাস্তা দখল করে গেট নির্মাণ, উন্নয়নকাজ বন্ধে এলাকাবাসীর ক্ষোভ ‎​

‎গাইবান্ধায় সরকারি রাস্তা দখল করে গেট নির্মাণ, উন্নয়নকাজ বন্ধে এলাকাবাসীর ক্ষোভ ‎​

Update Time : ০৪:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬