গাইবান্ধায় নিষিদ্ধ চায়না জালে অবাধে মাছ শিকার, হুমকিতে দেশীয় মাছ
গাইবান্ধার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট ও রিং চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এসব জালের ব্যবহারে খাল-বিল, নদী ও জলাশয় থেকে নির্বিচারে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীও ধরা পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, চায়না জালে বড় মাছের পাশাপাশি মাছের পোনা ও ছোট মাছও আটকা পড়ছে। একই সঙ্গে সাপ, কাঁকড়া ও বিভিন্ন জলজ প্রাণীও মারা পড়ছে। এতে দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসী বলছেন, নিষিদ্ধ এসব জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি প্রয়োজন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দেশীয় মাছের সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 











