রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে অনলাইন জুয়াসহ বিভিন্ন মামলায় একদিনে ৭ জন আটক, জেলহাজতে পাঠানো হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনসহ বিভিন্ন মামলায় একদিনে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার ১৫ নম্বর শিবপুর ইউনিয়নের শ্রীমুখ স্ট্যান্ড বাজারে শ্রীমুখ কেশবপুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মো. উজ্জল মণ্ডলের চায়ের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মালঞ্চা গ্রামের গোলাম আজম প্রধানের ছেলে আল আমিন প্রধান (৪২), ভাগকাজি গ্রামের মেহেদুল ইসলাম সরকারের ছেলে সোহেল সরকার (৩০) এবং বারটিকরী গ্রামের ফুল মিয়া মৃধার ছেলে কাওসার মৃধা (২২)।
অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া একই দিনে বিভিন্ন মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে একদিনে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অনলাইন জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত সাতজনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

গোবিন্দগঞ্জে অনলাইন জুয়াসহ বিভিন্ন মামলায় একদিনে ৭ জন আটক, জেলহাজতে পাঠানো হয়েছে

গোবিন্দগঞ্জে অনলাইন জুয়াসহ বিভিন্ন মামলায় একদিনে ৭ জন আটক, জেলহাজতে পাঠানো হয়েছে

Update Time : ১২:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬