শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাচারের উদ্দেশ্যে রাখা কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-দইহারা গ্রামের আলিপ হোসেন (২২), সরজিনা আক্তার (৩০) এবং পণ্ডিতপুর জিড়াই গ্রামের এনামুল হক (৫০)।

বিজিবি জানায়, মূর্তিগুলো পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য একটি চক্র নিজেদের হেফাজতে রেখেছিল। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মূর্তিগুলোর মান যাচাই এবং ডিজিটাল মেশিনে ওজন করা হয়। বড় মূর্তিটির ওজন প্রায় ১১৯ কেজি এবং ছোটটির ১৬ কেজি ৮৭০ গ্রাম। বিজিবির নির্ধারিত মূল্য অনুযায়ী দুটির আনুমানিক দাম ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধায় ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার

Update Time : ১০:০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬