বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলার রানি হিজরার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় গুরু মা মৌ হিজরার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। 

গাইবান্ধার তৃতীয় লিঙ্গের গুরু মা মৌ হিজরাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে রংপুরের রানি হিজরার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও নিজের এবং সঙ্গে থাকা তৃতীয় লিঙ্গের সদস্যদের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মৌ হিজরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মৌ হিজরা অভিযোগ করে বলেন, রংপুরের রানি হিজরা তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এতে তিনি নিজে এবং তার সঙ্গে থাকা তৃতীয় লিঙ্গের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি গাইবান্ধায় তৃতীয় লিঙ্গের অসহায় ও অবহেলিত মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে আসছেন। তাদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে। এ অবস্থায় হুমকি ও ভয়ভীতির কারণে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মৌ হিজরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন, অভিযানে দুই ড্রেজার ধ্বংস।

রংপুর জেলার রানি হিজরার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় গুরু মা মৌ হিজরার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। 

Update Time : ০৬:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬