শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতদুর্ঘটনায় প্রতিবন্ধী শিশু আহত, বাস পুলিশের হেফাজতে

Oplus_16908288

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতদুর্ঘটনায় প্রতিবন্ধী শিশু আহত, বাস পুলিশের হেফাজতে

গাইবান্ধার সাদুল্লাপুরে ঢাকা-গামী ফাতেমা কোচের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাদুল্লাপুর পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১২-১৯৩২ নম্বরের ফাতেমা কোচের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।মোটরসাইকেলে থাকা এক প্রতিবন্ধী শিশুও এ সময় ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন বাসটি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং বাসটি হেফাজতে নেয়।নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নে কৃত্রিম জলাবদ্ধতা: অপরিকল্পিত ঘের ও পানি নিষ্কাশনে বাধা সৃষ্টিই মূল কারণ

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতদুর্ঘটনায় প্রতিবন্ধী শিশু আহত, বাস পুলিশের হেফাজতে

Update Time : ০৪:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬