শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার ৫০ বোতল সিরাপ ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার
৫০ বোতল সিরাপ ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ESkuf সিরাপ ও রেজিস্ট্রেশনবিহীন একটি Pulsar 150 CC মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে সদর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ)/৩৮/৪১ ধারায় দায়ের করা সদর থানার মামলা নম্বর-৫১-এর আসামি একোয়ার স্টেট পাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে মো. রকিবুজ্জামান রকি (২৮) এবং পূর্ব কোমরনই মিয়াপাড়ার মৃত গোলজার রহমানের ছেলে মো. রাশেদ মিয়া প্রিন্সকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ বোতল ESkuf সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সিরাপের মোট পরিমাণ ৫ লিটার এবং আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের একটি Pulsar 150 CC মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
পরে উদ্ধার করা আলামত জব্দ করে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার ৫০ বোতল সিরাপ ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ

Update Time : ০৫:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬