রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় তৃতীয় লিঙ্গের নারী মৌ খাতুন কে হয়রানি ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, হয়রানি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ তুলে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ মৌ খাতুন (৫৪) ওরফে মৌ হিজড়া। তিনি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর উন্নয়ন সংস্থার সভাপতি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৌ খাতুন অভিযোগ করেন, সম্প্রতি সাদুল্লাপুর এলাকায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে কেন্দ্র করে একটি বিরোধের জেরে তিনি বিভিন্নভাবে হয়রানি, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হচ্ছেন।
লিখিত বক্তব্যে তিনি মোছাঃ মোস্তায় অনজু খাতুন (৩৪) নামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির বিরুদ্ধে হয়রানি ও হুমকির অভিযোগ করেন। মৌ খাতুনের দাবি, সাদুল্লাপুর থানা এলাকায় অবস্থানরত কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে নিজেকে সেখানে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এতে তিনি আপত্তি জানালে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ, হয়রানি ও ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বাসায় অবস্থানকালে অভিযুক্ত ব্যক্তি তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে তাকে নিয়ে বিভিন্ন অপ্রীতিকর মন্তব্য করেন। পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও অপবাদমূলক বক্তব্য দিয়ে ফেসবুক ও ইউটিউবে ভিডিও প্রচার ও ভাইরাল করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মৌ খাতুনের অভিযোগ, বিভিন্ন সময় তাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি তারা মিয়া হিজড়া নামের একজনকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকিও দেওয়া হচ্ছে।
এসব ঘটনায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান। বিষয়টি নিয়ে তিনি গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে মৌ খাতুন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানোর অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

গাইবান্ধায় তৃতীয় লিঙ্গের নারী মৌ খাতুন কে হয়রানি ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ১২:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬