Blog

  • গোবিন্দগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: স্বামী গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: স্বামী গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: স্বামী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক, গোবিন্দগঞ্জ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুফিয়া ইসলাম সুপ্তা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী শামিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শামিম উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের আব্দুল কুদ্দুস সবুরের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে পারিবারিক কলহের জেরে সুফিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামী শামিম মিয়াকে আটক করে। তবে ঘটনার পর থেকেই শামিমের বাবা ও বোনসহ অন্য অভিযুক্তরা পলাতক রয়েছেন।

    ​গত মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় নিহতের বাবা শফিকুল ইসলাম আকন্দ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় স্বামী শামিম, শ্বশুর আব্দুল কুদ্দুস এবং ননদকে আসামি করা হয়েছে।

     গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

  • গোবিন্দগঞ্জে পুলিশে হামলার ঘটনায় ৬ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর।

    গোবিন্দগঞ্জে পুলিশে হামলার ঘটনায় ৬ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর।

    গোবিন্দগঞ্জে পুলিশে হামলার ঘটনায় ৬ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর।

    গাইবান্ধা প্রতিনিধি | ২ ফেব্রুয়ারি, ২০২৬

    ​গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও সরকারি যানবাহন ভাঙচুরের মামলায় গ্রেফতারকৃত ছয় নেতা-কর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গালীব হাসান এই আদেশ প্রদান করেন।

    ​আদালতের কার্যক্রম

    ​মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানালে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী কাজী হাসান মাহমুদ মুন্না রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আসামিদের গাইবান্ধা জেলা কারাগার থেকে কড়া পাহারায় আদালতে হাজির করা হয়।

    ​ঘটনার প্রেক্ষাপট

    ​উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এক অভিযানকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে পুলিশ সেখানে অবস্থান নিলে তার অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

    হামলার ক্ষয়ক্ষতির বিবরণ:

    • হামলা: পুলিশের ওপর সরাসরি শারীরিক আক্রমণ।
    • ভাঙচুর: পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ব্যাপকভাবে ভাঙচুর করা হয়।
    • মামলা: সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে পুলিশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।

    ​পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং হামলার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

  • গাইবান্ধায় ধানের শীষের পক্ষে দলিল লেখক সমিতির বিশাল মিছিল ও গণসংযোগ।

    গাইবান্ধায় ধানের শীষের পক্ষে দলিল লেখক সমিতির বিশাল মিছিল ও গণসংযোগ।

    গাইবান্ধায় ধানের শীষের পক্ষে দলিল লেখক সমিতির বিশাল মিছিল ও গণসংযোগ।

    ​ফারহান শেখ গাইবান্ধা | ২ ফেব্রুয়ারি, ২০২৬
    ​গাইবান্ধা সদর-২ আসনে বিএনপি মনোনীত ও এমপি পদপ্রার্থী প্রার্থী জনাব আনিসুজ্জামান খান বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দরা।
    সোমবার সকালে ধানের শীষ মার্কার সমর্থনে শহরে এক বিশাল মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

    ​শহরজুড়ে নির্বাচনী আমেজ
    ​বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান মল্লিকের নেতৃত্বে সোমবার সকালে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রার অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

    ​ভোট প্রার্থনা ও গণসংযোগ
    ​মিছিল শেষে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের মাঝে ধানের শীষ মার্কার লিফলেট বিতরণ করা হয়। সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মল্লিক ভোটারদের উদ্দেশ্যে বলেন:
    ​”দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের জয়ের বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, জনাব আনিসুজ্জামান খান বাবু নির্বাচিত হলে গাইবান্ধার উন্নয়ন ত্বরান্বিত হবে।”
    ​নেতৃবৃন্দের উপস্থিতি
    ​প্রচারণা ও মিছিলে গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতির সকল স্তরের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে আনিসুজ্জামান খান বাবুকে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • Untitled post 2395

    গাইবান্ধা সদর–২ আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের উদ্যোগে এক নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ বিকেল তিনটায় গাইবান্ধা ইসলামীয়া হাইস্কুল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে বিপুল সংখ্যক নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।গণমিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আব্দুল করিম সরকারসহ জোটভুক্ত বিভিন্ন দলের প্রার্থীরা। বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করেন এবং ভোটারদের নির্বাচনী নির্দেশনা প্রদান করেন।বক্তব্যে নেতারা বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

  • জমি ক্রয়ের টাকা আত্মসাৎ ও উচ্ছেদের হুমকির অভিযোগ, ক্ষুদ্র ব্যবসায়ীর বিচার দাবি

    জমি ক্রয়ের টাকা আত্মসাৎ ও উচ্ছেদের হুমকির অভিযোগ, ক্ষুদ্র ব্যবসায়ীর বিচার দাবি

    জমি ক্রয়ের টাকা আত্মসাৎ ও উচ্ছেদের হুমকির অভিযোগ, ক্ষুদ্র ব্যবসায়ীর বিচার দাবি

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি ক্রয়ের বিপরীতে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ এবং পৈতৃক জমি থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ পারভেজ মন্ডল (৩৮) প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।
    ভুক্তভোগী মোঃ পারভেজ মন্ডল উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম শামসুজ্জোহা সরকার (ডাবলু)-এর কাছ থেকে ২০১৮ সালে জমি ক্রয়ের জন্য নগদ ৯ লাখ টাকা প্রদান করলেও এখন পর্যন্ত জমির রেজিস্ট্রি পাননি। উল্টো ওই জমি দখলের চেষ্টা ও উচ্ছেদের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি।
    লিখিত অভিযোগে জানা যায়, মরহুম শামসুজ্জোহা সরকার জীবিত থাকাকালীন আর্থিক সংকটের কারণে ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে বেতকাঁপা মৌজার ৮১ দাগের ১ একর ১৩ শতাংশ জমি বিক্রয়ের প্রস্তাব দেন। পারভেজ মন্ডল পরিবারের সঙ্গে আলোচনা করে মোট ১২ লাখ ৪০ হাজার টাকায় জমিটি ক্রয়ে সম্মত হন। এর মধ্যে ব্যবসার জমানো অর্থ ও পালিত গরু বিক্রি করে অত্যন্ত কষ্টার্জিত ৯ লাখ টাকা নগদ প্রদান করেন তিনি।
    উক্ত লেনদেনটি পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী বাকি ৩ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ সাপেক্ষে জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। তবে করোনা মহামারীর সময় আর্থিক সংকটে পড়ায় অবশিষ্ট টাকা পরিশোধ সম্ভব হয়নি। এরই মধ্যে জমির মালিক শামসুজ্জোহা সরকার মৃত্যুবরণ করেন।
    অভিযোগে আরও বলা হয়, ২০১৮ সাল থেকে পারভেজ মন্ডল উক্ত জমি ভোগদখল করে আসলেও সম্প্রতি মরহুমের সন্তানেরা কোনো আলোচনা বা মীমাংসা ছাড়াই জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এমনকি পূর্বে দেওয়া টাকা ফেরত দিতেও তারা অস্বীকৃতি জানাচ্ছেন।
    এ বিষয়ে পারভেজ মন্ডল বলেন, “আমার জীবনের শেষ সম্বল বিক্রি করে এই জমির টাকা দিয়েছি। আজ আমি টাকা ও জমি দুটোই হারানোর শঙ্কায় আছি। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
    তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তদন্ত সাপেক্ষে টাকা ফেরত ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সমাধান হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

  • সব কথা সবার কথা”—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি।

    সব কথা সবার কথা”—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি।

    “সব কথা সবার কথা”—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি।
    এ উপলক্ষে গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজন করা হয় কেক কাটা ও আনন্দ অনুষ্ঠানের। পরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে চ্যানেল এস-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে শফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গাইবান্ধা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী।
    এসময় উপস্থিত ছিলেন জাসাসের সাধারণ সম্পাদক খান মো. কাওসার ওয়াহিদ সুজন, সাবেক ডিএলও মাসুদুর রহমান, চ্যানেল এস-এর সিনিয়র প্রতিনিধি ওয়াজেদ আলী, গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারহান শেখ, দৈনিক অবিরাম প্রতিদিন পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ বাদল, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান বাবু, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম আল শাম্য, নিউজ ২৪-এর সাইফুল ইসলাম প্রিন্স, মানবজমিন প্রতিনিধি জুম্মন, বিজয় টিভির হোসেন মাহমুদসহ সাংবাদিক পিয়াস, জসিম, রানা, জাইদুল, বাবু, নিয়াম ও শেখ।
    এছাড়াও মানবাধিকার কর্মী মোছা. রাবেয়া বেগম গিনি, সোহানা, পাপিয়া, জীম, আশিক, মশিউরসহ অন্যান্য মানবাধিকার কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, চ্যানেল এস শুরু থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও গণমানুষের কথা তুলে ধরতে চ্যানেলটি দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

  • গোবিন্দগঞ্জে ২ বছর পর ১২টি ককটেল ধ্বংস

    গোবিন্দগঞ্জে ২ বছর পর ১২টি ককটেল ধ্বংস

    গোবিন্দগঞ্জে ২ বছর পর ১২টি ককটেল ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া ১২টি অবিস্ফোরিত ককটেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধারের দীর্ঘ দুই বছর পর আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে এসব ককটেল ধ্বংস করা হয়।

    ​বিস্ফোরণে নিস্ক্রিয়করণ প্রক্রিয়া

    ​শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে আসা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ বোমা ডিসপোজাল টিম গোবিন্দগঞ্জ থানা চত্বরে এই কার্যক্রম পরিচালনা করে। বিকট শব্দে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে একে একে সবগুলো ককটেল ধ্বংস করা হয়।

    ​এ সময় উপস্থিত ছিলেন:

    • মোজাম্মেল হক, অফিসার ইনচার্জ (ওসি), গোবিন্দগঞ্জ থানা।
    • পবিত্র কুমার, পুলিশ পরিদর্শক (তদন্ত)।
    • সেলিম রেজা, এসআই। সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    ​ককটেল উদ্ধারের পটভূমি

    ​পুলিশ সূত্রে জানা গেছে, ধ্বংস করা ককটেলগুলো ভিন্ন ভিন্ন সময়ে উদ্ধার করা হয়েছিল।

    • ২০২৩ সাল: বিভিন্ন অভিযানে মোট ৮টি ককটেল উদ্ধার করা হয়।
    • ২০২৪ সালের ১৬ ডিসেম্বর: উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংক শাখার সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

    ​দীর্ঘদিন ধরে এই মোট ১২টি ককটেল থানায় সংরক্ষিত ছিল। আদালতের অনুমতি ও বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে আজ সেগুলো নিরাপদভাবে ধ্বংস করা হলো।

    ​গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞ দলের মাধ্যমে এই সফল অভিযান চালানো হয়েছে।

  • গাইবান্ধায় বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারন

    গাইবান্ধায় বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারন

      1. গাইবান্ধায় বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারন

    গাইবান্ধা-২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খাঁন বাবুর পক্ষে নির্বাচনী প্রচারন জোরদার করতে পথসভা ও বৈঠক করেছে গাইবান্ধা জেলা শ্রমিক দল।
    শুক্রবার রাতে গাইবান্ধা জেলা শ্রমিক দলের আয়োজনে জেলা শ্রমিক দল কার্যালয়ে এ নির্বাচনী প্রচার পথসভা ও বৈঠক অনুষ্ঠিত হয়।
    বৈঠকে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানী,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বকসী, জেলা জাসাসের সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজন,পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক কেনান হক্কানীসহ জেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।
    বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রার্থী আনিসুজ্জামান খাঁন বাবুর বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিক সমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

  • বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারবেন আর বলবেন ভারতে খেলা নিরাপদ

    বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারবেন আর বলবেন ভারতে খেলা নিরাপদ

    বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারবেন আর বলবেন ভারতে খেলা নিরাপদ।সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বিমুখী আচরণ ও নিরপেক্ষতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

    আজ এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আইসিসি গুরুত্বের সাথে দেখলেও বাংলাদেশের বেলায় সংস্থাটির অবস্থান সম্পূর্ণ ভিন্ন।

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশি খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রেক্ষাপটে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলেও আইসিসি তা নাকচ করে দেয়। সংস্থাটির দাবি, ভারতে কোনো ‘নিরাপত্তা হুমকি’ নেই। তবে বাংলাদেশ সরকার খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে ভারতে না খেলার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে।

    উপদেষ্টা ফারুকী তার পোস্টে ভারতে বাংলাদেশি সন্দেহে সাধারণ মানুষকে পিটিয়ে হত্যার সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন,পশ্চিমবঙ্গের মুসলিম বাসিন্দা মঞ্জুর লস্করকে ‘বাংলাদেশি’ সন্দেহে পিটিয়ে হত্যার খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।

    ভারতে সাম্প্রতিক সময়ে জাতিগত ও পরিচয়গত বিদ্বেষ থেকে এ ধরনের একাধিক ঘটনা সংবাদমাধ্যমে উঠে এসেছে।

    ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য পরিবেশ যে প্রতিকূল, তার সমর্থনে তিনি শিবসেনা নেতা আদিত্য ঠাকরের দেওয়া সতর্কবার্তার উদাহরণ দেন। ফারুকী মনে করেন, দীর্ঘদিনের ‘বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণা’ এখন মাঠ পর্যায়ে সহিংস রূপ নিচ্ছে। এমনকি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পেছনেও তিনি এই মনস্তাত্ত্বিক বিদ্বেষের প্রভাব দেখছেন।

    তিনি বলেন, ‘এই বাস্তব ঘটনাগুলোর সাথে যদি চলমান ঘৃণা প্রচারণাকে যুক্ত করা হয়, তবে মানতেই হবে যে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি কেবল কাল্পনিক নয়, বরং অত্যন্ত বাস্তব ও গুরুতর।’

    ফারুকি আরও বলেন, ‘আইসিসি যদি সত্যিই নিজেকে সব সদস্য দেশের প্রতি ন্যায্য ও নিরপেক্ষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত এবং ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া প্রয়োজন।’


     

  • জামায়াত আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সংবাদ সম্মেলন।

    জামায়াত আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সংবাদ সম্মেলন।

    জামায়াত আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সংবাদ সম্মেলন।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের গাইবান্ধার পলাশবাড়ীতে আগমন উপলক্ষে বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার ( ২৩ জানুয়ারি) সকাল ১০টায় শহরের জেলা জামায়াত অফিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

    জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ফয়সাল কবীর রানা, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা আমীর নুরুল ইসলাম মন্ডলসহ বিভিন্ন উপজেলা আমীর সেক্রেটারি ও বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ।

    এসময় জেলা আমীর আব্দুল করিম সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে আমিরে জামায়াতের আগমন অনেক তাৎপর্যপূর্ণ।

    আগামী ২৪ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখবেন। জনসভাটি সকাল নয়টায় শুরু হয়ে সকাল ১১ টায় শেষ হবে বলে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেও আশা জেলা আমীরের।