Blog

  • গাইবান্ধায় ভালোবাসা বিচ্ছিন্ন; প্রাণ গেল তরুণীর

    গাইবান্ধায় ভালোবাসা বিচ্ছিন্ন; প্রাণ গেল তরুণীর

    গাইবান্ধায় ভালোবাসা বিচ্ছিন্ন; প্রাণ গেল তরুণীর

    গাইবান্ধা সদর উপজেলায় মোনালিসা আক্তার (১৫) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

    শুক্রবার ভোর রাতে গাইবান্ধা  সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ জানান, নিহত মোনালিসা আক্তার ওই এলাকার হান্নান মিয়ার মেয়ে। তিনি স্থানীয় এনএইচ মর্ডান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।গত মঙ্গলবার একই এলাকার গোলাপ মিয়ার ছেলে শ্রাবনের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে মোনালিসা বাড়ি থেকে চলে যান। পরে পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।এরপর তাকে পাশ্ববর্তী বড় বোনের বাড়িতে রাখা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসককে ডাকা হয়। স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

    এ বিষয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

    গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

    গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার
    গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বহুল আলোচিত একটি হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে অবশেষে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে মাদারীপুর জেলার সদর থানার কানাগাছিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
    গ্রেফতারকৃত আসামি শ্রী সপ্তম চন্দ্র বর্মন (২০)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) এলাকার বাসিন্দা।
    র‍্যাব সূত্রে জানা যায়, ঘটনার বাদী শ্রী সাধন বর্মনের পরিবারের সঙ্গে আসামির পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে ২০২৫ সালের ২৪ অক্টোবর সকালে পূর্বপরিকল্পিতভাবে আসামি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে বাদল চন্দ্র বর্মন (৪৩)-এর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা আধুনিক হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একইদিন বিকেলে তার মৃত্যু হয়।
    এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩৫, তারিখ: ২৭ অক্টোবর ২০২৫)। মামলাটি দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয়।
    চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেফতারে মাঠে নামে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-৮ (মাদারীপুর) এর যৌথ অভিযানে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।
    র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যা, অপহরণ, ধর্ষণসহ সব ধরনের গুরুতর অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

  • গোবিন্দগঞ্জে পেট্রোল মজুদ করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ী কারাদণ্ড

    গোবিন্দগঞ্জে পেট্রোল মজুদ করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ী কারাদণ্ড

    গোবিন্দগঞ্জে পেট্রোল মজুদ করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ী কারাদণ্ড

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ করে বিক্রির অপরাধে আব্দুর রহিম নামের এক ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

    বুধবার বিকেলে ২২ এপ্রিল ২০২৬ গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এ রায় প্রদান করেন।

    দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ধর্মপুর বাজারের ব্যবসায়ী এবং ধর্মপুর গ্রামের জামাল উদ্দীনের পুত্র।

    জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সঙ্গীয় পুলিশসহ গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় আব্দুর রহিমের দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৬৫ লিটার ডিজেল ও ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং তাকে আটক করে থানায় নিয়ে পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, ডিএসবি আনিস উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি মনিটরিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রামীণ জনপদে চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশি টহল আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
    সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন বদ্ধপরিকর। অপরাধ দমনে কোনো প্রকার আপস করা হবে না এবং জনস্বার্থে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
    সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধায় শিক্ষকদের অনুপস্থিতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

    গাইবান্ধায় শিক্ষকদের অনুপস্থিতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

    গাইবান্ধায় শিক্ষকদের অনুপস্থিতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

    ​গাইবান্ধার ধুতিচোরা রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। কলেজের শিক্ষকদের অনুপস্থিতির ভিডিও ধারণ করতে গেলে প্রতিষ্ঠানের পিওন মো. আহাদ মিয়া channel a1 ও নন্দিত টেলিভিশন এর সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর এবং তাদেরকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) ধুতিচোরা রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে নির্ধারিত সময়ে শিক্ষকদের উপস্থিতির হার এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা। ভিডিও ধারণের সময় কলেজের পিওন মো. আহাদ মিয়া অতর্কিতভাবে সাংবাদিকদের কাজে বাধা প্রদান করেন। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকের ব্যবহৃত ক্যামেরা কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলেন।

    ভুক্তভোগী সাংবাদিক মোঃ শুভ মিয়া জানান, প্রতিষ্ঠানে শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি জনসাধারণের সামনে তুলে ধরতে আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু কোনো কারণ ছাড়াই পিওন আহাদ মিয়া আমাদের ওপর চড়াও হন এবং ক্যামেরাটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলেন। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি নগ্ন হামলা।

    ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিক সংগঠনগুলো অবিলম্বে দোষী পিওন আহাদ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

    ​এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি আইনগত প্রক্রিয়ার দিকে এগোচ্ছে বলে জানা গেছে।

  • গাইবান্ধায় জমি বিরোধে হামলা, নারীসহ স্বামী আহত; টাকা লুটের অভিযোগ

    গাইবান্ধায় জমি বিরোধে হামলা, নারীসহ স্বামী আহত; টাকা লুটের অভিযোগ

    গাইবান্ধায় জমি বিরোধে হামলা, নারীসহ স্বামী আহত; টাকা লুটের অভিযোগ
    গাইবান্ধা প্রতিনিধি:
    গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের পশ্চিম কোমরনই (দশানী) এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তার স্বামী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগদ ২ লাখ টাকা লুট ও বাড়িঘর ভাঙচুরেরও অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।
    অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে পূর্ব বিরোধের জেরে গোলাম মোস্তফা (৬০), তার ছেলে মহাসিন আলী (২৫), স্ত্রী মাকছুদা বেগম (৫৫)সহ ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী মোঃ ইউসুফ আলীর বসতবাড়ির দক্ষিণ-পূর্ব পাশে তাদের মালিকানাধীন জমিতে অনধিকার প্রবেশ করে।
    এসময় তারা ইউসুফ আলী ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। ইউসুফ আলীর স্ত্রী রাশেদা আক্তার বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে লাঠি ও লোহার শাবল দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, মহাসিন আলী ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে সেখানে গুরুতর ক্ষত সৃষ্টি হয় এবং কয়েকটি সেলাই দিতে হয়। এছাড়া গোলাম মোস্তফা শাবল দিয়ে আঘাত করে তার কোমরে হাড় ভেঙে দেয় বলেও দাবি করা হয়েছে।
    একপর্যায়ে অভিযুক্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলেও অভিযোগ করেন স্বামী ইউসুফ আলী। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় এবং তার চোখের উপর কাটা জখম হয়।
    পরবর্তীতে অভিযুক্তরা বসতঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং ঘরে থাকা ড্রয়ার থেকে জমির বন্ধকের নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
    এ ঘটনায় মোঃ ইউসুফ আলী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
    এ বিষয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • গোবিন্দগঞ্জে অবৈধভাবে মাটি খনন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

    গোবিন্দগঞ্জে অবৈধভাবে মাটি খনন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

    গোবিন্দগঞ্জে অবৈধভাবে মাটি খনন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা।

    গাইবান্ধা জেলা প্রতিনিধি:
    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি খনন ও বিক্রির দায়ে আবু হোসেন নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
    রবিবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার পকামরদহ ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
    অভিযান চলাকালে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির প্রমাণ পাওয়ায় মাটিকাটা যন্ত্র (এক্সকাভেটর/ভেকু) মালিক আবু হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
    স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অবৈধ মাটি খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

  • গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

    গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

    গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

    গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
    আজ সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
    এসময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার গাইবান্ধা জনাব মোঃ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাব্বির আহম্মেদস স্টেশন মাস্টার সুমিত সরকার সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

    কর্মসূচিতে স্টেশন এলাকার সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক। তিনি জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
    এই উদ্যোগের মাধ্যমে গাইবান্ধা রেলওয়ে স্টেশনকে আরও পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

  • গাইবান্ধায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    গাইবান্ধায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    গাইবান্ধায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

     

    গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটী ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী লাভলী বেগম।

    শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেলে সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লাভলী বেগম ও তার ছেলে সিরাত হাসান লাবন।

    লিখিত বক্তব্য ও থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর খোলাহাটী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মোছাঃ লাভলী বেগমের সঙ্গে একই এলাকার মমতাজ হোসেনের ছেলে মুরাদ মিয়া ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

    এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মুরাদ মিয়া ও তার লোকজন লাভলী বেগমকে মারধর করে আহত করে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বিষয়টি মীমাংসার আলোচনা চলছিল।

    কিন্তু এরই মধ্যে গত ২৮ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে মুরাদ মিয়ার নেতৃত্বে মাজেদ মিয়া, তিতাস মিয়া, সৌরভ মিয়া, মমতাজ হোসেনসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ লাভলী বেগমের বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা গালিগালাজ শুরু করলে বাধা দিতে গেলে লাভলী বেগমকে মারধর করা হয় এবং তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগ করা হয়।

    এ সময় হামলাকারীদের একটি অংশ ঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পাশাপাশি ঘরের শোকেসে রাখা নগদ ৬৫ হাজার টাকা এবং প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

    এ ঘটনায় লাভলী বেগম গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়া, তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা ঘটনা সাজিয়ে লাভলী বেগম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

    সংবাদ সম্মেলনে লাভলী বেগম মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

    এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা : অন্যতম আসামী নূর আলম গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা : অন্যতম আসামী নূর আলম গ্রেফতার

    1. গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা : অন্যতম আসামী নূর আলম গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ৩০মার্চ দুপুর আড়াইটার দিকে খবর আসে রাজাহার ইউনিয়নের নওগাঁ (প্রভুরামপুর) মরাপুকুর ইউনিয়ন পরিষদরর পার্শ্ব একটি মারপিটের ঘটনা ঘটেছে। এ খবর ঘটনার পেয়ে, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান টেলিভিশনের গাইবান্ধা-২ প্রতিনিধি মাহমুদ খান সহ ৩জন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ভিডিও চিত্র ধারনের সময়, রাজাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম: আহবায়ক নুরুন্নবী, তার ভাই নূর আলমসহ অজ্ঞাত ৪/৫জন বাঁধা দিয়ে গালিগালাজ করে এক পর্যায়ে লাঠি সোটা, ধারালো দেশীয় নিয়ে অতর্কিত হামলা,মারপিট করে হত্যার চেষ্টা করে। এসময় তার সহকর্মী আওয়ার নিউজের গোবিন্দগঞ্জ প্রতিনিধি জোবাইদুর রহমান সাগরের ভিডিও ধারন কৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে ভাংচুরসহ অন্যান্য ক্ষতিসাধন করে। এঘটনায় সাংবাদিক মাহমুদ খান,সাংবাদিক সাগর আহত হয়।

    এঘটনার খবর পেয়ে অন্যান্য বি়ভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে এ ঘটনায় আহত সাংবাদিক মাহমুদ খান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানার মামলা দায়ের করেন। এ ঘটনা জানতে পেরে গাইবান্ধার বিজ্ঞ জেলা পুলিশ সুপার জসিমদ্দিনের নির্দেশনায় সি-সার্কেল সহকারী সিনিয়র পুলিশ সুপার রশীদুল বারীর তত্বাবধানে, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোজাম্মেল হকের প্রচেষ্টায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত)পবিত্র কুমার,বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লাইছুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার মীর শিবলি কায়েস সঙ্গীয় পুলিশ ফোর্স গেল ভোর রাতে এ ঘটনার অন্যতম আসামী নূর আলমকে গ্রেফতার করে। এঘটনার প্রধান আসামি রাজাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম: আহবায়ক নুরুন্নবী পলাতক রয়েছে।

    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে । গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,সচেতন মহল এ হামলার ঘটনায় তীব্র নিন্দা,প্রতিবাদ জানিয়ে এলাকার ত্রাস হিসাবে খ্যাত নুরুন্নবিসহ জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।