জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক মানহানির অভিযোগে ঢাকার আদালতে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। মামলায় হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদসহ তিনজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়ের করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগের তদন্ত করে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ইত্তেফাক/টিএইচ

Leave a Reply