মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামীও

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ২১২ Time View

সিরাজগঞ্জ সদরে ৮৩ বছরের অসুস্থ স্ত্রীর মৃত্যুর সংবাদে ৩০ মিনিট পর ৮৬ বছরের স্বামী স্টোক করে মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার খোকশাবাড়ীতে এ ঘটনা ঘটে।

প্রথমে স্ত্রী সুমিত্রা রানী শীল (৮৩) ও পরে স্বামী মহেন্দ্র নাথ শীল (৮৬) মারা যান। পরে বুধবার স্বামী-স্ত্রী দুজনকে সিরাজগঞ্জ পৌর ঘুড়কা মহাশ্মশানে একসঙ্গে দাহ করা হয়।

বৃহস্পতিবার (১ মে) সকালে নিহতদের নাতি উত্তম শর্মা এসব তথ্য নিশ্চিত করেন।

মৃতদের নাতি উত্তম শর্মা জানান, তার দিদিমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই সংবাদ শুনে তার দাদু রাত সাড়ে ৯টার দিকে স্টোক করে বাড়িতেই মারা যান। মৃত মহেন্দ্র নাথ শীল নরসুন্দরের কাজ করতেন। পরে বুধবার ভোরে তাদের সিরাজগঞ্জ পৌর ঘুরকা মহাশ্মশানে আনা হয়। সকাল ৮ টার দিকে একসাথে দুই চিতা জ্বালানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জ সৎকার সমিতির সদস্য সনাতন সূত্রধর বলেন, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। পরে তাদের শ্মশানে একসঙ্গে দাহ করা হয়।

সুত্র: আর টিভি অনলাইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

গোবিন্দগঞ্জে অনলাইন জুয়াসহ বিভিন্ন মামলায় একদিনে ৭ জন আটক, জেলহাজতে পাঠানো হয়েছে

স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামীও

Update Time : ০৫:২৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫