মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় প্রেমের বিয়েতে পরিবারের আপত্তি, বিষক্রিয়ায় তরুণীর মৃত্যু; যুবকের অবস্থা আশঙ্কাজনক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছিলেন এক তরুণ-তরুণী। তবে সেই বিয়ে দুই পরিবারের কেউ মেনে না নেওয়ায় ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবনের ঘটনা ঘটেছে। এতে তানিশা বেগম নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্বামী আলামিন।

গত শনিবার ১২ অক্টোবর এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকার আজাদুল ইসলামের ছেলে আলামিনের সঙ্গে একই উপজেলার বাংলাবাজার এলাকার তানিশা বেগমের মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। এ সময় তানিশার আগে বিয়ে হয়েছিল এবং তাঁর পাঁচ বছর বয়সী তানহা নামে একটি কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিনের সম্পর্কের পর গত ১২ অক্টোবর তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের বিষয়টি উভয় পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানা গেছে। একপর্যায়ে দুজনই ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করেন।

পরে তাঁদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তানিশার মৃত্যু হয়। অপরদিকে, আলামিনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খুশি জাহান মনিরা জানান, তানিশা নামের ওই তরুণীকে হাসপাতালে আনা হলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর এক তরুণকে বিষপানের পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কী পরিস্থিতিতে তাঁরা বিষাক্ত ট্যাবলেট সেবন করেন, তা নিশ্চিত হতে বিস্তারিত তথ্য প্রয়োজন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাইবান্ধায় প্রেমের বিয়েতে পরিবারের আপত্তি, বিষক্রিয়ায় তরুণীর মৃত্যু; যুবকের অবস্থা আশঙ্কাজনক

Update Time : ১২:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬