মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

“শিশুর বিয়ে নয়, কন্যাশিশু করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহনাজ বেগম, পৌর মহিলা দলের সভাপতি কাকলী চৌধুরী, নারী নেত্রী হ্যাপী আক্তার, উপজেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি পলাশ প্রমুখ।

সভায় কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যাশিশুরা যেন পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমান অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিজয়ী ৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

Update Time : ১০:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬