
গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘দেশ টিভি’-র প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জেলা শহরের সাপ্তাহিক অবিরাম পত্রিকা অফিস মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক।
এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশ টিভির পথচলার সাফল্য তুলে ধরে ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 













